চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে সংকেত নামিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
ঘূর্ণিঝড়
কক্সবাজারে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘হামুন’। হামুন দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এতে দক্ষিণাঞ্চলের ওপর থেকে শঙ্কা কেটে গেছে।
ঘূর্ণিঝড় ‘হামুন’ কক্সবাজারের উপকূল অতিক্রম করেছে। এতে করে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের প্রেক্ষাপটে গুরুত্বহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুন কক্সবাজার সমুদ্র উপকূল অতিক্রম করছে। এর প্রভাবে কক্সবাজার ও আশপাশের অঞ্চলে ধমকা হাওয়া ও বজ্রবৃষ্টি হচ্ছে। সন্ধ্যা ৬টার পর পরই এটি কক্সবাজার উপকূলে আঘাত হানে।
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট ঘূর্ণিঝড় 'হামুন' ক্রমশ উপকূলের দিকে অগ্রসর হওয়ায় বরিশাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুন উপকূলের দিকে ধেঁয়ে আসার খবরে বাগেরহাটের উপকূলীয় এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বলেশ্বর নদী পাড়ে ২৪ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায় প্রস্তুতি সভা করেছে ভোলা জেলা প্রশাসন।
নোয়াখালী প্রতিনিধি: ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে সাগর উত্তাল থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে জেলা সদরসহ সারা দেশের নৌ-যোগাযোগ বন্ধ রয়েছে।
ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে অতি ভারী বৃষ্টিতে পাঁচ জেলায় ভূমিধস হতে পারে। এছাড়া ১৫ ফুটের বেশি উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে। মঙ্গলবার (২৪ অক্টোবর) এমন শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
আরব সাগরে তৈরি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘তেজ’। এটি ভারতের মহারাষ্ট্রে আগামী ২২ থেকে ২৩ অক্টোবরের মধ্যে আছড়ে পড়তে পারে। তবে আবহাওয়া বিজ্ঞানীরা এ ঘূর্ণিঝড় আছড়ে পড়া নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না।