ঘূর্ণিঝড়

ঘূর্ণিঝড় রিমাল : ৪৫ জেলায় মোবাইল অপারেটরের ৮৪১০ সাইট অচল

ঘূর্ণিঝড় রিমাল : ৪৫ জেলায় মোবাইল অপারেটরের ৮৪১০ সাইট অচল

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে দেশের ৪৫টি জেলায় মোবাইল অপারেটরের ৮ হাজার ৪১০টি সাইট অচল হয়ে পড়েছে। এর ফলে উপকূলীয় বিভিন্ন অঞ্চলের টেলিযোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধিদের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধিদের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রবল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ফেনীতে বৃষ্টি

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ফেনীতে বৃষ্টি

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ফেনীতে হাওয়ার সাথে ঝরছে বৃষ্টি। বাতাসে গাছপালা নুইয়ে পড়ছে। এ সময় কর্মজীবী লোকজন চরম ভোগান্তিতে পড়েছেন। সোমবার ভোররাত থেকেই এ অবস্থা শুরু হয়েছে। সকাল সাড়ে ৯টায় ফেনী শহরের ট্রাংক রোড, মহিপাল, সদর হাসপাতাল মোড় এলাকায় দেখা গেছে, এখানে থেমে থেমে আসা দমকা বাতাসের সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে।

ঘূর্ণিঝড় রেমালের কারণে ১৯ উপজেলায় নির্বাচন স্থগিত

ঘূর্ণিঝড় রেমালের কারণে ১৯ উপজেলায় নির্বাচন স্থগিত

ঘূর্ণিঝড় রেমালে ক্ষয়-ক্ষতির কারণে ১৯ উপজেলা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম আজ সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান।

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে বিজিবি

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে বিজিবি

ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় সাতক্ষীরায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিজিবি।বিজিবির নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) সাতক্ষীরার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে বিভিন্ন জনসচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। 

ঘূর্ণিঝড় রেমালে বিদ্যুৎহীন ২৬ লাখ গ্রাহক

ঘূর্ণিঝড় রেমালে বিদ্যুৎহীন ২৬ লাখ গ্রাহক

ঘূর্ণিঝড় রেমালের কারণে উপকূলীয় এলাকার প্রায় ২৬ লাখ মানুষ বিদ্যুৎহীন রয়েছে। রবিবার রাতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দায়িত্বশীল এক কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন।

ঘূর্ণিঝড় রেমালে আহতদের ঢামেকে চিকিৎসা দিতে বাড়তি প্রস্তুতি

ঘূর্ণিঝড় রেমালে আহতদের ঢামেকে চিকিৎসা দিতে বাড়তি প্রস্তুতি

প্রবল ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আহতদের দ্রুত চিকিৎসার জন্য বাড়তি প্রস্তুতি নেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় রেমালের আঘাতে তছনছ মোরেলগঞ্জ

ঘূর্ণিঝড় রেমালের আঘাতে তছনছ মোরেলগঞ্জ

ঘূর্ণিঝড় রেমালের আঘাতে তছনছ হয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা। রবিবার দিবাগত রাত ১২ টা থেকে শুরু হওয়া ঝড় বৃষ্টি ও জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। কয়েক হাজার লোক সাইক্লোন শেল্টারগুলোতে আশ্রয় নিয়েছেন। মধ্যরাতের জলোচ্ছ্বাসে ডুবেছে গোটা উপজেলা। সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 

ঘূর্ণিঝড় রেমাল: দেশের বিভিন্ন জেলায় ৬ জনের মৃত্যু

ঘূর্ণিঝড় রেমাল: দেশের বিভিন্ন জেলায় ৬ জনের মৃত্যু

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলোচ্ছ্বাস। ফলে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকেছে জোয়ারের পানি। এছাড়া ঝড়ের দাপটে ভেঙে পড়ছে কাঁচা ঘরবাড়ি ও গাছপালা। এরইমধ্যে পটুয়াখালী, ভোলা, সাতক্ষীরা, চট্টগ্রাম বরিশালে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে।

ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়ার ১৬ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি

ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়ার ১৬ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি

বাংলাদেশ উপকূলে ১০২ কিলোমিটার বেগে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় রেমাল। প্রবল ঘূর্ণিঝড় হওয়ায় রেমালের গতি ৯০ থেকে ১১৮ কিলোমিটার পর্যন্ত ওঠানামা করতে পারে।