যুক্তরাষ্ট্র থেকে ৬০ হাজার ৯৫০ মেট্রিক টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চট্টগ্রাম বন্দর
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার চুক্তির প্রক্রিয়া নিয়ে দ্বিধাবিভিক্ত রায় দিয়েছেন হাইকোর্ট।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বিদেশি কোম্পানির চুক্তির বৈধতা নিয়ে জারি করা রুলের শুনানি শেষ হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ এবং বন্দরের বিষয়সহ যে কোনো দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার শুধুমাত্র নির্বাচিত সরকারেরই আছে।
চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন ও সচল রাখার স্বার্থে বন্দর ও আশপাশে পাঁচ এলাকায় এক মাসের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এসংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে।
চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সেবাখাতে ৪১ শতাংশ বর্ধিত ট্যারিফ এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
চট্টগ্রাম বন্দরের শুল্ক ৪১ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। রোববার (৯ নভেম্বর) এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।
চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ১৯টি বিপজ্জনক পণ্যের কন্টেইনার পরিবেশসম্মতভাবে ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা কন্টেইনারগুলো নিলাম অযোগ্য ও অন্যান্য ধ্বংসযোগ্য পণ্যের অন্তর্ভুক্ত বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে প্রথমবারের মতো সরকার টু সরকার ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু হয়েছে। দেশটি থেকে প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে।
চট্টগ্রাম বন্দরে ট্যারিফ বাড়ানোর প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি একদিন পালনের পর প্রত্যাহার করেছে সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন। শ্রমিক-কর্মচারীদের বন্দরে প্রবেশের ক্ষেত্রে বাড়ানো চার্জ প্রত্যাহারের আশ্বাসে সোমবার এ কর্মসূচি স্থগিত করা হয়।