ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে বরিশালসহ দক্ষিণাঞ্চলের পাঁচটি জেলা থেকে রাজধানী ঢাকায় বাস চলাচল বন্ধ রয়েছে।
চলাচল
বরিশাল নদীবন্দর ও ডিসি ঘাট থেকে কোনো লঞ্চ ও স্পিডবোট ভোলার উদ্দেশে যাত্রীদের নিয়ে ছেড়ে যায়নি।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে টানা ২২ ঘণ্টা বন্ধ থাকার পর সব ধরনের নৌযান চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে উত্তাল সাগর-নদী। উপকূলীয় জেলাগুলোতে আজ সকাল থেকেই বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে সারা দেশে সব ধরনের নৌ-যান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ।সোমবার সকালে বিআইডব্লিউটিএ’র জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার এ তথ্য জানিয়েছেন।
খুলনায় চলছে দুই দিনের বাস ধর্মঘট। এরই মধ্যে বন্ধ করে দেয়া হয়েছে লঞ্চ চলাচলও। বেতন বাড়ানোসহ ১০ দফা দাবিতে এ ধর্মঘট ডেকেছে নৌযান শ্রমিকরা।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় সাতখামাইর রেলস্টেশনে লাইনের স্লিপার আনলোড করার সময় ক্রেন উল্টে যাওয়ার আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
গাজীপুরের শ্রীপুরের রেললাইনে ক্রেনে উল্টে ঢাকা-ময়মনসিংহের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনার প্রায় আট ঘণ্টা পর রাজধানী ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে কালিয়াকৈরের হিজলতলীতে এ দুর্ঘটনা ঘটে।
আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে বরগুনার সকল দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন বাস মালিকরা।রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে বরগুনার পরিবহন বাস কাউন্টার পরিচালকরা এ তথ্য নিশ্চিত করেছেন।