প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ রেলওয়ে খাতের উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন।ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী এবং ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী চেয়ারম্যান টনি ব্লেয়ার বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ সহযোগিতা চান।
চাই
আবারও যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা চাইবে বাংলাদেশ। বিশেষত বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানিতে দেশটি যাতে শুল্কমুক্ত বা কম শুল্ক সুবিধা দেয়, তার জন্য বিশেষ জোর তৎপরতা চালানো হবে। আগামী ১১ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) সপ্তম কাউন্সিল বৈঠকে বাংলাদেশ এমন অবস্থান নেবে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর অভিযোগে দায়ের করা মামলায় ৯ আসামিকে জামিন দেওয়ার ঘটনায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন কক্সবাজারের জেলা জজ মোহাম্মদ ইসমাঈল।
ফুটবল খেলার দীর্ঘমেয়াদি উন্নয়নে ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল অর্থ মন্ত্রণালয়। সেই অর্থের সঠিক ব্যবহার হয়েছে কি না, সেটি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ক্রীড়া মন্ত্রণালয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার কথায় কথায় বলেন, খালেদা জিয়াকে দয়া দেখিয়ে বাসায় রেখেছি। আমরা দয়া চাইনি, জাস্টিস চেয়েছি। আমরা ন্যায়বিচার চেয়েছি, প্রাপ্যটা চেয়েছি।
নিজের শেষ বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখছিলেন তামিম ইকবাল। তবে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের মাঝেই আকস্মিক এক সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন দেশসেরা এই ওপেনার।
আমাদের প্রতিদিনের খাবারে একটি গুরুত্বপূর্ণ শব্দ হলো ফল। সুস্থ থাকার জন্য ও সঠিক পুষ্টি পেতে ফল রাখতে হবে পাতে। তবে তা খেতে হবে সঠিক পরিমাণে এবং সময় বুঝে।
দামের উর্ধ্বগতিতে ঢাকার কারওয়ান বাজারের বিক্রেতারা এখন আড়াইশ গ্রামের কম কঁচা মরিচ বিক্রি করছেন না।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জনগণ যতদিন আমাদের চাইবে, আমরা ততদিন তাদের সেবা করে যাব। জনগণ না চাইলে আমরা বাড়িতে বসে থাকব।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা চাই আগামী নির্বাচনে বিএনপি পূর্ণশক্তি নিয়ে অংশগ্রহণ করুক কিন্তু তারা পালিয়ে যাওয়ার ছুতা তৈরি করতে চায়।