নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বৌ-বাজার এলাকায় প্রাইভেটকারের চাপায় আলমগীর নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২ জুলাই) রাতে বাবুরাইল বৌবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
- মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ
- * * * *
- আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে সক্রিয় বিএনপিসহ দলগুলো
- * * * *
- ১৯৭১ সালে ভারত বাঙালিদের সাহায্য করেনি, লক্ষ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা
- * * * *
- পাঠ্যবই ছাপা ও বিতরণে রেকর্ড
- * * * *
- মাটির ওপর উঠে আসছে সোনা, বিস্ময়ে বিশ্ব!
- * * * *
চাপা
সন্তান জন্ম দিতে এসে কুমিল্লার গৃহবধূ মাহবুবা রহমান আঁখির মৃত্যুর ঘটনায় অধ্যাপক ডা. সংযুক্তা সাহা অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত বক্তব্যের মাধ্যমে সেন্ট্রাল হাসপাতালের সুনাম নষ্ট করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় ট্রাকচাপায় এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয় বিজিবি সদস্য আহত হয়েছেন।
বগুড়া সদর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় যাত্রীদের নামিয়ে দিয়ে বাসে অগ্নিসংযোগ করেছেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা।
লামা উপজেলার আজিজনগরে রাতের আঁধারে পাহাড় কাটতে গিয়ে ফকির আহমদ (৫০) নামে এক শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন।
নেত্রকোনার দুর্গাপুরে ঝড়ে অটোরিকশার উপর গাছ পড়ে আদম আলী ফকির (৫০) নামে এক যাত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিরিশিরি সড়কের ঘোড়াইত নামক স্থানে হঠাৎ ঝড়ের কবলে পড়ে তিনি এই দুর্ঘটনার শিকার হন। পরে শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
টাঙ্গাইলের মধুপুরে বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে স্বামী, স্ত্রী, সন্তানসহ চারজন নিহত হয়েছে।বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মধুপুর উপজেলার টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের গাংগাইর বোমা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বগুড়া-নওগাঁ মহাসড়কে দ্রুতগামী বাসের চাপায় এক শিশু স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে বগুড়ার আদমদিঘি উপজেলায়েএ দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে ছকিনা বেগম (৬৩) নামে এক বৃদ্ধা মারা গেছেন। বুধবার সন্ধ্যার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের জয়রামপুর তারিনিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের মধুখালী উপজেলায় বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার (১৬ মে) রাত পৌনে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।