রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ট্রাকচাপায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় জেলার সদর উপজেলার সপ্তবর্না তেলের পাম্পে এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ট্রাকচাপায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় জেলার সদর উপজেলার সপ্তবর্না তেলের পাম্পে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর বঙ্গভবনের সামনের রাস্তায় ট্রাকের চাপায় দুই মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতরা হলেন রিপন (৪৫) ও সুলতান (৪০)। গতকাল মঙ্গলবার ভোর ৪টার দিকে বঙ্গভবনের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাটিভর্তি ট্রাক্টরের চাপায় ইমন আলী (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেওয়াল চাপা পড়ে ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রী জান্নাতুল নাইমা মারা গেছেন।
ঢাকার ধামরাইয়ে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ কনস্টেবলসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে ধামরাইয়ের কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক মহাসড়কের বাটুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহীতে বাসের চাপায় মাসুম আহমেদ (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।
টাঙ্গাইলের মির্জাপুরে মাটিবোঝাই একটি ড্রাম ট্রাক ঘরের ভেতর ঢুকে পড়লে ট্রাকের নিচে চাপা পড়ে নাদিম উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধ মারা যান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পাকুল্যা-লাউহাটী আঞ্চলিক সড়কের মির্জাপুর উপজেলার পাঁচচামারী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নাদিম উদ্দিন পাঁচচামারী গ্রামের মৃত মোকাদ্দস আলী মিয়ার ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার এবং ড্রাম ট্রাকটি আটক করেন।
চিরিরবন্দর উপজেলার চম্পাতলী বাজার এলাকায় অজ্ঞাতনামা একটি বাসের চাপায় রাকিব হোসেন (২৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সিলেটে পাথরবাহী ট্রাকচাপায় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে জৈন্তাপুরের দরবস্ত এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর মাটিচাপা অবস্থায় মঞ্জুরুল হোসেন (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।