বাগেরহাট-পিরোজপুর মহসড়কে আজ সড়ক দুর্ঘটনায় মিজান জমাদ্দার (৩৫) ও রাব্বি খান (২৫) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সকাল সাড়ে ৯টার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার বৈটপুর গ্রামের চারার ঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় আরও দুই মোটরসাইকেল আরহী গুরুত্বর আহত হন। ।
চাপা
নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীর কোম্পানীগঞ্জের বেপরোয়া গতির মোটরসাইকেল চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বালুবোঝাই ট্রাকচাপায় দুই পথচারী নিহত হয়েছেন।
বাগেরহাটের মোল্লাহাটে মোটর সাইকেল চাপায় অজ্ঞাত নামা (৩৫) এক পথ চারী নিহত হয়েছে।
ভোলার লালমোহনে যাত্রীবাহী বাসচাপায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩ জন।
ফেনীর ফুলগাজীতে পিকআপ চাপায় সিএনজিচালিত অটোরিকশাচালক ও এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
চট্টগ্রামের মিরসরাইয়ে বেপরোয়া গতির লরির ধাক্কায় তিন শ্রমিক নিহত হয়েছেন। নিহত সবাই কর্ণফুলী গ্যাসলাইনের কাজের শ্রমিক ছিলেন।
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর সুবর্ণচরে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে মাইক্রো বাস চাপায় এক মুসল্লির মৃত্যু হয়েছে। নিহত নুরুল হক বাচ্চু (৫৯) উপজেলার চরজুবলী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বানুর বাপেরগো বাড়ির মৃত আব্দুল লতিফের ছেলে।
কক্সবাজারের টেকনাফে নির্মাণাধীন বাড়ির মাটির দেওয়ালচাপায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।
ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে রিপন চন্দ্র নাথ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।