রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. রাসেল (৩৫) নামের এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) রাত ৯টার দিকে মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের ৪ নম্বর রোডে এ ঘটনা ঘটে। পরে এই ঘটনায় পেপার বাবু ও মোবারক নামে দুজনকে আটক করেছে পুলিশ।
চালক নিহত
রাজশাহীর মোহনপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইসমাইল হোসেন (৩০) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।
রংপুরের তারাগঞ্জে বাসের চাপায় মোতালেব হোসেন (৩৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় দিনাজপুর-রংপুর মহাসড়কের ইকরচালী বাসস্ট্যান্ড এলাকায়এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর গুলশানে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মো. দেলোয়ার হোসেন (৪৫) নামে ব্যাটারিচালিত এক রিকশাচালক নিহত হয়েছেন।
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ইদ্রিস মহাজন (৪৮) নিহত হয়েছেন।
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর সোনাইমুড়ীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে বেপরোয়া গতির একুশে পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে বাসের চালক বেলায়েত হোসেন (৪৯) নিহত হয়েছেন। এ সময় বাসের আরো অন্তত ১২ যাত্রী আহত হয়।
নওগাঁর মান্দা উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের সবরীতলা মোড় এলাকায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক সাজু মিয়া (৪০) মারা যান। রবিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক পিকআপ চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার সোনাইছড়ি শেয়ারীপুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বগুড়ার দুপচাঁচিয়ায় প্রাইভেটকার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম (৪৫) নামে এক অটোচালক নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের তেলিগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় অটো ভ্যানচালক আব্দুল মান্নান (৫৫) নিহত হয়েছেন।