জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের নতুন পরিচালক হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আনওয়ারুস সালাম।
চালক
রাজশাহীতে এক বৃদ্ধ রিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তার নাম মো. আলম (৬৫)। তিনি নগরীর বড়বনগ্রাম মহল্লার বাসিন্দা। বুধবার গভীর রাতে নগরীর কাটাখালী বাজার সংলগ্ন এলাকায় সড়কের পাশে তার লাশ পাওয়া যায়। এসময় ঘটনাস্থলে আলমের রিকশাটি পাওয়া যায়নি।
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে ছাব্বির হোসেন (১৮) নামের এক অটোচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।বুধবার (১৭ অক্টোবর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ছাব্বির টঙ্গীর দত্তপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে। তিনি অটোরিকশা চালাতেন।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাচ্চু মিয়া নামে এক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ২ ছিনতাইকারীকে আটক ও ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে বাঙ্গালা ইউনিয়নের মধুপুর করবস্থানের পাশে একটি পুকুর থেকে হাত ও মুখ বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ফরিদপুরের বোয়ালমারীতে নিজ বাড়িতে ফ্রিজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যাটারিচালিত ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
গাইবান্ধার পলাশবাড়ীতে ধান ক্ষেত থেকে আলেফ উদ্দিন (৫৫) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার বেতকাপা ইউনিয়নের বুড়ির ঘর নামক এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মাদারীপুরের কালকিনিতে একটি ডোবা থেকে মো. হান্নান কবিরাজ (৫৮) নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়েছে।
রাজধানীর কেরানীগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।বুধবার (৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে কলাতিয়া ইউনিয়নের বেলনা এলাকায় অবস্থিত ইকো রিসোর্টের পাশে এ ঘটনা ঘটে।
গাজীপুরে নিখোঁজের তিনদিন পর তারেক হোসেন (৩০) নামে এক বাসচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে জয়দেবপুর বাস টার্মিনালের পরিত্যক্ত প্লট থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত তারেক ফরিদপুরের মৃত আবুল কাশেমের ছেলে।
দিনাজপুরে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক অটোবাইক চালক নিহত হয়েছেন। তার নাম ফখরুল ইসলাম (৫৫)। এ ঘটনায় আহত হয়েছেন অটোবাইকের আরও ২ যাত্রী।মঙ্গলবার (৮ অক্টোবর) শহরের হাউজিং মোড় আঞ্চলিক মহাসড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে।