চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, ফোনে তারা তাইওয়ান প্রসঙ্গে কথা বলেছে। এছাড়া তাইওয়ান চুক্তি মেনে চলতেও সম্মত হয়েছেন।
চীনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭২তম বার্ষিকী উপলক্ষে চীনের প্রেসিডেন্ট শি জিনম্পিং ও চীনের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
একটি অসম্পূর্ণ মহাকাশ কেন্দ্রে ৯০ দিনের ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরে এসেছেন চীনের তিন নভোচারী। ২০১৬ সালের পর থেকে মহাকাশে এটি চীনের প্রথম কোনো মানববাহী মিশন ছিল।
তাইওয়ানের আকাশসীমা এবং সমুদ্রসীমার কাছে চীনের সামরিক তৎপরতা দিন দিন বাড়ছে।তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তাদের বিমান প্রতিরক্ষা সীমানা লঙ্ঘন করেছে ১৯টি চীনা যুদ্ধবিমানের একটি বহর, যার ভেতর পারমানবিক বোমা হামলায় সক্ষম এমন অন্তত চারটি এইচ-৬ যুদ্ধবিমান ছিল।
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে চীনের তৈরি করোনাভাইরাসের সিনোফার্ম টিকার কার্যকরিতা বয়স্কদের শরীরের অনেকটাই কম। ইতোমধ্যেই বেশ কয়েকটি দেশ তাদের বয়স্ক-ঝুঁকিপূর্ণ নাগরিকদের এই টিকার আওতায় এনেছে, কিন্তু এই গবেষণা এই টিকা কার্যক্রমকে প্রশ্নের সম্মুখীন করেছে।
মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটের কাছে মাঝ নদীতে বৈদ্যুতিক টাওয়ার নির্মাণ কাজ করার সময় চীনা প্রকৌশলী মিস্টার জো (২৫) নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮ টা থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না।
সিনোফার্মের পর এবার চীনের দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে সিনোভ্যাকের অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মঙ্গলবার (১ জুন) টিকাটি অনুমোদন দেওয়ার কথা জানায় তারা। খবর বিবিসির।
চীনা রকেটের নিয়ন্ত্রণহীন ধ্বংসাবশেষ ভারত মহাসাগরে পড়েছে বলে দাবি করেছে বেইজিং। রোববার (০৯ মে) বেইজিং এর স্থানীয় সময় সকাল ১০টা ২৪ মিনিটে ধ্বংসাবশেষ ভারত মহাসাগরে পড়ে
বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেছেন তারা চীনের টিকা সিনোফার্মের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছেন এবং এ টিকা দেশেই উৎপাদনের ব্যবস্থা নেয়া হচ্ছে।