ছাত্র-জনতার ওপর বর্তমান বাংলাদেশের মানুষের যে আস্থা রয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ওপর সেই আস্থা নেই বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
ছাত্র-জনতা
তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের দেখাশোনাসহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার দায়িত্ব সরকারের।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন বলেছেন, আজকে সরকার যৌক্তিক সময় দাবি করছে, বিষয়টি এমন অবস্থান থেকে দেখতে হবে। যৌক্তিক সময় নির্ধারণ করা কঠিন।
ফেনীর মহিপালে ছাত্র-জনতার আন্দোলনে গত ৪ আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে নিহতের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি দায়েরকৃত পৃথক মামলায় তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন ছাত্র-জনতা। বৃহস্পতিবার সকাল থেকে সেখানে অবস্থান নেন তারা। তবে সেখানে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেখা দেখা যায়নি।
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি সংলগ্ন সড়ক এবং এর আশপাশের এলাকা দখলে নিয়ে রেখেছে ছাত্র-জনতা।
দেশের চলমান পরিস্থিতিতে ময়মনসিংহে সংখ্যালঘুদের জান-মালের নিরাপত্তায় মাঠে নেমেছেন ছাত্র জনতা ও বিএনপি নেতাকর্মীরা। সংখ্যালঘুদের আতঙ্ক দূর করতে তাদের বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির ও উপাসনালয় দিনরাত পাহারা দেওয়া হচ্ছে। এতে স্বস্তি ফিরেছে সংখ্যালঘু ও সাধারণ মানুষের মধ্যে।
রাজধানীর উত্তরায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি গাড়ি থেকে বস্তাভর্তি টাকা জব্দ করেছে ছাত্র-জনতা। এসময় একজনকে আটকও করা হয়েছে।
ছাত্র-জনতাকে ধৈর্য ধরার এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। গতকাল দুপুরে নিজের ফেসবুকে ৩৮ সেকেন্ডের একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
চলমান আন্দোলনের ফলে শেখ হাসিনা পদত্যাগের ঘোষণা ছড়িয়ে পড়ার পরপরই হবিগঞ্জ শহরের প্রধান সড়কে বিজয় উল্লাস করেছে হাজারও ছাত্র-জনতা।