রাজধানীর খিলগাঁওয়ের নন্দিপাড়ায় বদরুন্নেছা মহিলা কলেজের এক শিক্ষার্থী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২১ অক্টোবর) রাত ৯টার দিকে খিলগাঁও মধ্য নন্দিপাড়ার বাসায় এ ঘটনা ঘটে।
ছাত্র
পাবনার মধ্য শহরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মোস্তাফিজুর রহমান সিয়াম (১৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার রাত ১১টার দিকে শহরের শহিদ আমিন উদ্দিন আইন কলেজের পাশে এ ঘটনা ঘটে।
ফরিদপুরের ভাঙ্গায় অপহরণের ৪ মাস পর ঢাকার রূপনগর এলাকা থেকে এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।
যশোরের ঝিকরগাছায় চুরির অপবাদ দিয়ে এক স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
পটুয়াখালীর দুমকিতে স্কুলছাত্রীকে উত্যক্তের দায়ে এক যুবকের ছয় মাসের কারাদণ্ড হয়েছে। তার নাম সজল হাওলাদার (২১)।
বগুড়ার শেরপুরে প্রেমে বাধা দেওয়ায় পূর্বপরিকল্পিতভাবে ঢাকা যাওয়ার পথে রায়গঞ্জের চান্দাইকোনা পাবনা বাজার এলাকায় সোমবার দুপুরে মা ঝুমা কর্মকারকে (৪৫) ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
ফরিদপুর শরহতলীর কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশনের দশম শ্রেনীর এক ছাত্রীকে অপহরণ করার চেষ্টা।
নির্ধারিত মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শনিবার (১৪ অক্টোবর) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশকারীদের ওপর সভাপতির অনুসারীদের হামলার ঘটনায় কমিটি স্থগিত করা হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বঙ্গবন্ধু হলের কক্ষে আটকে আবাসিক শিক্ষার্থী মুকুল আহমেদকে রাতভর নির্যাতন করে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে।