সিলেটে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ ও বর্তমান সভাপতি নাজমুল ইসলামের নিয়ন্ত্রণাধীন নেতা-কর্মীদের মধ্যে এ ঘটনা ঘটেছে।
ছাত্র
কক্সবাজারে সমুদ্র সৈকতে গোসল করার সময় ডুবে আকরামুল ইসলাম সাজিদ (১৬) ও আরিফ ইসলাম (১৬) নামে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সার্বজনীন শিক্ষা ব্যবস্থা, নিরাপদ ক্যাম্পাস ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে ঢাকায় ছাত্র কনভেনশন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্য’র উদ্যোগে এই কনভেনশন শুরু হবে।
নড়াইল নার্সিং কলেজের ১ম বর্ষের ছাত্র যুবরাজ দাসের (২১) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে পুলিশ শহরের ভওয়াখালীস্থ নার্সিং কলেজের পাশে ভাড়া নেয়া বাসা থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করে।
চাঁদপুর শহরের নাজিরপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুনায়েদ আহমেদ মজুমদার (১৫) নামে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলের দিকে এ ঘটনা ঘটে।
শিক্ষককে চড়-থাপ্পড় মারা সেই ছাত্রকে সংশোধনাগারে পাঠানো হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানায় দায়ের করা মামলা থেকে জামিন পেতে ওই ছাত্র মঙ্গলবার বিকালে চুয়াডাঙ্গার শিশু আদালতে আত্মসমর্পণ করলে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাকে সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন
নওগাঁর নিয়ামতপুরে বিষধর সাপের কামড়ের পর সামিউল ইসলাম সাদিক (১০) নামের এক স্কুলছাত্রকে নেওয়া হয় পর পর দুই ওঝার কাছে। পরে অবস্থার অবনতি হতে থাকলে তাকে নিয়ে যাওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি রুবেলকে (৩১) গ্রেফতার করেছে র্যাব।
বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীদের দ্রুত ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
রাজধানীর খিলগাঁও থানার উত্তর গোড়ান এলাকার একটি বাসা থেকে রিয়া ইসলাম (১৭) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।