জয়পুরহাটের পাঁচবিবিতে সৌরভ হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে পাঁচবিবি উপজেলা বড় মোহাম্মদপুর গ্রামের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ছাত্র
বিএনপির রোডমার্চে অংশ নেয়া বাবার ছবি দেখে নিরব ইমন (২২) নামে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এক ছাত্রলীগ নেতা বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে ।
নাটোরের বাগাতিপাড়ায় দিদারুল ইসলাম ওরফে মাহফুজ (১৮) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সকালে উপজেলার জামনগর ইউনিয়নের দেবনগর খ্রিস্টানপাড়া আমবাগান থেকে তাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মারা যায়।
চট্টগ্রামে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার (৪ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্রলীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গাজীপুর মহানগরের পূবাইল এলাকার একটি মাদরাসা থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২২০ জন ছাত্রীকে স্কুলে যাওয়ার জন্য বাইসাইকেল উপহার দিয়েছে ফেনী সদর উপজেলা পরিষদ। ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ছাত্রীদের বাইসাইকেল বিতরণ করেন।
ফেনীতে রেস্তোরাঁয় প্রকাশ্যে ছাত্রলীগ ও যুবলীগের দুইজনসহ তিনজনকে কুপিয়ে আহত করার ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতকৃতরা হলেন- এজহার নামীয় আসামী মো. সাব্বির ও সৈকত। এসময় সন্ধেহভাজন মো. নোমান নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।
ঢাকা কলেজে দুই সাংবাদিক নির্যাতনের ঘটনায় শাখা ছাত্রলীগের ছয় কর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কার্যকলাপের জড়িত থাকার অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগরকে তার স্বীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।