ছাত্র

ডেঙ্গু আক্রান্ত হয়ে ভিকারুননিসার আরও এক ছাত্রীর মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে ভিকারুননিসার আরও এক ছাত্রীর মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের জাহিন আনাম আঁচল নামে আরও এক ছাত্রী মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাসায় তার মৃত্যু হয়। আঁচল ভিকারুননিসা স্কুলের প্রধান শাখার (দিবা) বাংলা মাধ্যমের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।

সাজেকে অপহৃত ঢাবি ছাত্রী উদ্ধার

সাজেকে অপহৃত ঢাবি ছাত্রী উদ্ধার

রাঙামাটির সাজেক যাওয়ার পথে খাগড়াছড়ি দীঘিনালায় অপহৃত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ছয় ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে যৌথবাহিনী। উদ্ধার ছাত্রীর নাম দীপিকা চাকমা (২৮)।

পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে মেহেদী হাসান শামীম চৌধুরীকে আহ্বায়ক এবং জাকারিয়া আহমেদকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শামীম ওসমানের নির্দেশে মশার ওষুধ ছিটালো যুবলীগ-ছাত্রলীগ

শামীম ওসমানের নির্দেশে মশার ওষুধ ছিটালো যুবলীগ-ছাত্রলীগ

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের নির্দেশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ৫নং ওয়ার্ডে মশার ওষুধ ছিটানো হয়েছে। সোমবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ ওয়ার্ডের সকল অলি-গলিতে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ মশার ওষুধ ছিটান। 

বন্ধুদের সঙ্গে তুরাগ নদীতে গোসলে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

বন্ধুদের সঙ্গে তুরাগ নদীতে গোসলে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

বন্ধুদের সঙ্গে গাজীপুরে তুরাগ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।  সোমবার বিকেলে তার লাশ সিটি করপোরেশনের গাছা থানাধীন ধীতপুর ঘাট এলাকার তুরাগ নদী থেকে উদ্ধার করা হয়। 

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নবম শ্রেণির ছাত্রের মৃত্যু

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নবম শ্রেণির ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রহিম শুভ (১৫) উপজেলার ১নং নরোত্তপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পদুয়া গ্রামের খাল পাড়ের সফি উল্যাহ সবুজের ছেলে। সে স্থানীয় করমবক্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।    

ওয়ানস অ্যাগেইন শেখ হাসিনা’ স্লোগানে মুখর ছাত্রসমাবেশ

ওয়ানস অ্যাগেইন শেখ হাসিনা’ স্লোগানে মুখর ছাত্রসমাবেশ

মিছিল, স্লোগানে মুখর হয়ে উঠেছে সমাবেশস্থলসহ সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশের সড়ক। শহরের বিভিন্ন সড়ক হয়ে মিছিল এসে মিলিত হয়েছে উদ্যানে। ছাত্রসমাবেশস্থলে একটা স্লোগান বেশি শোনা যাচ্ছে- ‘ওয়ানস অ্যাগেইন শেখ হাসিনা’।