ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের এক শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
ছাত্র
সাভারের আমিনবাজারে ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় রায় ঘোষণার জন্য আগামী ২ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।সোমবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসমত জাহান উভয় পক্ষের শুনানি শেষে রায় ঘোষণার এ দিন ধার্য করে আদেশ দেন।
বাসে অর্ধেক ভাড়া দেয়ার দাবি করে 'ধর্ষণের হুমকি' পাওয়ার অভিযোগে রবিবার বিক্ষোভ দেখিয়েছে একদল ছাত্রী।গত দুদিন ধরেই ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে বাসে অর্ধেক ভাড়া দেবার দাবিতে খণ্ড খণ্ড আন্দোলন করছে শিক্ষার্থীরা।
রংপুরে নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের মামলায় মনোয়ারুল ইসলাম মিঠু (৪০) নামে এক শিক্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা ধর্ষণের শিকার ছাত্রীকে দেয়ারও আদেশ দিয়েছেন আদালত।
পটুয়াখালী সরকারি কলেজের ছাত্রাবাসের মেঝে দেবে গিয়ে ৫ ফুট গভীর খাদে পড়ে অনন্ত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১২টায় তিনতলা ওই ভবনের নিচতলায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ভবনটির নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছে আবাসিক ছাত্ররা।
রাজধানীর গুলশানে সানা রেজওয়ান (১৪) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, শনিবার ভোরে গুলশান-২-এর ৪১ নম্বর রোডের ৪৮/১ নম্বর বাড়ির সামনে থেকে সানার লাশটি উদ্ধার করা হয়।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন স্কুলছাত্র নিহত হয়েছে।
লন্ডনের সিডনি স্ট্রিটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে শ্রদ্ধা জানালেন যুক্তরাজ্য ছাত্রলীগের কয়েকশত নেতাকর্মী। গত ৫ নভেম্বর এতে নেতৃত্ব দেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
আফগানিস্তানে শিগগিরই মেয়েদের স্কুলে যাওয়ার ব্যাপারে কিছু ভালো খবর ঘোষণা করা হবে বলে জানিয়েছে দেশটির অন্তর্বর্তী তালেবান সরকার। পার্সটুডের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খাদিজা খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু এবং হালিমা খাতুন (১৪) নামে আরও একজন আহত হয়েছে।মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।