রাজধানীতে কর্মরত পুলিশ সদস্যদের আসন্ন ঈদের ছুটিতে মোটরসাইকেল নিয়ে বাড়ি যেতে নিরুৎসাহিত করেছে বাহিনীটির সদরদফতর।শুধু তাই নয়, যারা সরকারি মোটরসাইকেল ব্যবহার করেন, তারা ছুটিতে যাওয়ার আগে নিজ নামে ইস্যুকৃত মোটরসাইকেল জমা না দিলে ছুটিও পাবেন না।
- গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু
- * * * *
- ডেঙ্গু প্রতিরোধে মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান
- * * * *
- ২০২৫ সালেই ধর্ষণের অভিযোগ নিয়ে ১১শ নারী ঢাকা মেডিকেলে আসেন
- * * * *
- চিম্বুলুই সীমান্তে অসুস্থ বিজিবি সদস্যকে হেলিকপ্টারে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তর
- * * * *
- মেঘনায় বজ্রপাতে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ ১
- * * * *
ছুটি
ঈদুল ফিতরের ছুটি একদিন (৯ এপ্রিল) বাড়ানোর সুপারিশ করবে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে সুপারিশ করা হবে। এরপর বৈঠকেই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ঈদের আগে সাপ্তাহিক ও সরকারি ছুটির মধ্যেও ৩ দিন সীমিত পরিসরে তফসিলি ব্যাংকের শাখা খোলা থাকবে। আগামী ৫, ৬ ও ৭ এপ্রিল শিল্প সংশ্লিষ্ট এলাকার এসব শাখা খোলা থাকবে।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, শ্রমিকদের ছুটি কোনোভাবেই ঈদের সরকারি ছুটির চেয়ে কম দেওয়া যাবে না।বুধবার (২৭ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ঈদযাত্রায় দুর্ভোগ, হয়রানি, ভাড়া নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনা কমাতে ঈদের ছুটি দু’দিন বাড়ানোর দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বুধবার বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বন্ধ রয়েছে অফিস-আদালত। সকালে রাস্তা কিছুটা ফাঁকা থাকলেও বিকেল ৩টার পর তীব্র যানজটে নাকাল হতে হচ্ছে রাজধানীর গুলিস্তান, শাহবাগ, বাংলামটর, ধানমন্ডি ও আশপাশের এলাকার বাসিন্দাদের।
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের জন্য পবিত্র ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করেছে সৌদি আরব। দেশটিতে ঈদ উপলক্ষে মোট চারদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
ছুটির দিনে জমজমাট হয়ে উঠেছে রাজধানীর চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজার।শুক্রবার (২২ মার্চ) বিকেলে চকবাজারে গিয়ে দেখা যায় প্রচুর মানুষের ভিড়। যেন তিল ধারণের ঠাঁই নেই।
সরকারি কর্মচারী এবারের ঈদুল ফিতরের ছুটির সঙ্গে দুই দিনের ছুটি নিলেই তার টানা ১০ দিনের ছুটি ভোগের সুযোগ তৈরি হয়েছে। সুযোগ কাজে লাগাতে অনেকেই ২ দিনের ছুটির আবেদনও প্রস্তুত করছেন। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
ইবি প্রতিনিধি: পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ৪০ দিনের ছটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)। আগামী ছুটি শুরু হচ্ছে আগামী ১১ মার্চ। এ উপলক্ষে মোট ৪০ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা। বুধবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।