রাজধানীর মেরুল বাড্ডায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আশফাকুর রহমান চৌধুরী শাতিল (১৯) নামে বি এন স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় সোয়াইব (১৮) ও রূপম দত্ত (১৯) নামে দুই পলিটেকনিকেল শিক্ষার্থী আহত হয়েছেন। তারা ঢাকা পলিটেকনিকেল ইনস্টিটিউটের সিভিল চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
ছুরিকাঘাতে
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক মাদরাসা দফতরিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার চাক ঢালা এলাকার আমতলী মাঠ নামক স্থানে এ ঘটনা ঘটে। ঘটনার পর লাশ উদ্ধারে ওই এলাকায় পুলিশ উপস্থিত হয়েছে।
নারায়ণগঞ্জের চাষাড়া সরকারি মহিলা কলেজের সামনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।
রাজধানীর কলাবাগানের কাঠালবাগান এলাকায় ছুরিকাঘাত করে এক কিশোরীকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
চাঁদপুরে নিজ বাসায় ঢুকে জেলা আওয়ামী লীগ সদস্য রফিকুল্লাহ (৭০) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি
ময়মনসিংহের গৌরীপুরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর বাজারে বেশ কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে ফায়ার সার্ভিসের চার সদস্য আহত হন।
কানাডার একটি এলাকায় ছুরি হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও অনেকে।
রাজধানীর শাহজাহানপুরের রেলওয়ে কলোনিতে ছুরিকাঘাতে মারুফ (১৬) নামের এক কিশোরকে হত্যা করা হয়েছে। মারুফের বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলার জয়পুরা গ্রামে। সে মুগদার মানিকনগর এলাকায় মামার বাসায় থাকত।
ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমান প্রদেশে একজন আঁততায়ি ব্যক্তিগত মতপার্থক্যের কারণে ১০ জনকে ছুরিকাঘাতে হত্যা করেছে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানায়।
চট্টগ্রাম মহানগরীর ইপিজেডে পারিবারিক বিরোধের জের ধরে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক মামুনের মৃত্যু হয়েছে অভিযোগ পাওয়া গেছে। তার বয়স ৩৭ বছর। শনিবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে উপজেলার সিমেন্ট ক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে।