দুই দিনের সফরে আজ নিজ জেলা গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১ জুলাই) সকালে মোটর শোভাযাত্রা সহকারে গণভবন থেকে সড়ক পথে কোটালীপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী।
জজ
শুক্রবার হজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এবার দেশে ফেরার পালা। আগামী রোববার দিবাগত রাতে মদিনা থেকে বাংলাদেশ বিমানের একটি ফিরতি ফ্লাইট ছাড়বে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ বিশেষ প্রণোদনা দেয়ার ঘোষণা দিয়েছেন।
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক...’ ধ্বনিতে মুখরিত পবিত্র মক্কার অলিগলি ও কাবা চত্বর। বিশ্বের নানা প্রান্তের মুসলমানরা সৃষ্টিকর্তা আল্লাহর ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছেন মক্কায়।
রাজধানীর কালাচাঁদপুরে একটি বাসায় ইসরাত জাহান প্রিতী (১৯) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (আইইউবি)-এর আইন বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্রী ছিলেন।
রংপুর মহানগরীতে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নওগাঁয় পৃথক স্থানে বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুন) বিকেলে জেলার পত্নীতলা উপজেলায় ৩ জন এবং পোরশা উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে।
মাদারীপুরে একটি ভবনের ঢালাইয়ের ইট মাথায় পড়ে তানভীর হাওলাদার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৯২ হাজার ৫৫৩ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে ২২ জনের মৃত্যু হয়েছে।
ঢাকায় চাকরির ইন্টারভিউ দিয়ে লঞ্চে করে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে রিফাত (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।