নোয়াখালী প্রতিনিধি:ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন আন্দোলনে পুলিশের নির্মম নির্যাতনের হাত থেকে বেঁচে ফিরবেন বলে আশা করেননি ওমর শরীফ ইমরান সানিয়াত। বৈষমবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ডিবি পুলিশের নির্মম নির্যাতনের শিকার হন তিনি।
জনতা
জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ নির্দেশনার ফলে ওই আন্দোলনে সরকারি ও বেসরকারি বিশ্ববিদালয়ে যারা আহত হয়েছেন তারা টিউশন ফি মওকুফ পাবেন। তবে আহত হওয়ার পক্ষে দালিলিক প্রমাণ দিতে হবে।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে জেলা শহরের মজমপুরগেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় গুলিবর্ষণকারী অস্ত্রধারী সন্ত্রাসী মো. বাপ্পি চৌধুরী রনিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবি তুলে রোববার (১০ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলিস্তানে বিক্ষোভ মিছিল কারার ডাক দিয়েছে আওয়ামী লীগ। স্বৈরাচারের এই কর্মসূচি প্রতিহত করতে একইস্থানে গণজমায়েতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুধু তাই নয়, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও আওয়ামী লীগকে কর্মসূচি পালন করতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এমন অবস্থায় নগরবাসীর আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ প্রস্তুতি নিয়েছে পুলিশ।
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা বিরাজ করছে রাজধানীতে। জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে সদ্য ক্ষমতাচ্যুত দলটির কর্মসূচি প্রতিহত করতে গুলিস্তানের জিরো পয়েন্টের পাশাপাশি আওয়ামী লীগের কার্যালয়ও পাহারা দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।
রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে জড়ো হয়ে বিক্ষোভ করছেন শতশত ছাত্র-জনতা।
পূর্বঘোষণা অনুযায়ী আজ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে ইসলামি মহাসম্মেলন। মঙ্গলবার (৫ নভেম্বর) ভোর থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হতে থাকেন তারা।
বৈষম্যবিরোধী আন্দোলনে সাভারে ছাত্র-জনতা হত্যার ঘটনায় দায়ের আট মামলার আসামি জাকির হোসেন ওরফে ভাগ্নে জাকির ওরফে ট্যাপা জাকিরকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে ঢাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার ভোর রাতে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ওয়াজেদ আলীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (৫ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে উদয়পুরের নওয়ানা গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।