বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠাসহ জামিন দেওয়ার ঘটনায় আলোচিত কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলকে বদলি করা হয়েছে। তাকে কক্সবাজার থেকে বদলি করে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) আইন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এমন তথ্য জানানো হয়েছে।
শিরোনাম
- উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে দক্ষতা কাজে লাগাতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- * * * *
- দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা
- * * * *
- ছেলে পরীক্ষায় ফেল করায় প্রধান শিক্ষককে পেটালেন বাবা
- * * * *
- যৌথ বাহিনীর মহড়ার মধ্যেই খুলনায় গুলিবিদ্ধ ঘের ব্যবসায়ী ও ভ্যানচালক
- * * * *
- নিষিদ্ধ আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মধ্যরাতে বিএনপির শোডাউন
- * * * *
জেলা জজ
কক্সবাজারের জেলা জজ মোহাম্মদ ইসমাইলকে হাইকোর্টের আরেক বেঞ্চে তলব করা হয়েছে। দুই আসামিকে শুনানি ছাড়াই জামিন দেওয়ার ঘটনায় আগামী ১৬ আগস্ট হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন নামঞ্জুর হওয়ার পর মিথ্যা তথ্য লিখে একইদিনে আসামিদের জামিন দেয়ার ঘটনায় কক্সবাজারের জেলা জজ মোহাম্মদ ইসমাঈলের নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আবেদন গ্রহণ করে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।
কক্সবাজার মুখ্য বিচারিক হাকিম আদালতে জামিন না হওয়া নয় আসামিকে একই দিনে আইন ভঙ্গ করে জামিন দেয়ায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলকে হাইকোর্টে তলব করা হয়।
আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর অভিযোগে দায়ের করা মামলায় ৯ আসামিকে জামিন দেওয়ার ঘটনায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন কক্সবাজারের জেলা জজ মোহাম্মদ ইসমাঈল।