দেশের সাত জেলায় দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।বৃহস্পতিবার (১০ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
জেলা
যানজট মোকাবেলায় সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল প্রাথমিকভাবে আগামী ৬ মাসের মধ্যে সরিয়ে নেয়া হচ্ছে কাঁচপুরে।
টানা ভারি বর্ষণ এবং পাহাড়ি ঢলে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বের পার্বত্য অববাহিকার কিছু স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের পরিস্থিতির ক্রম অবনতি ঘটছে। শহরের পথঘাট-সড়ক পানিতে ঢেউ খেলছে।
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় আরও ১২ জেলাকে আগামী বুধবার (৯ আগস্ট) গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২২ হাজার ১০১টি বাড়ি হস্তান্তর করা হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সব জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। তাই শুধু ঢাকা নয়, সারাদেশেই এডিস মশা নিধন কার্যক্রম পরিচালনা করতে হবে।
বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবি নিয়ে গাজীপুরের স্টাইলক্রাফট নামের তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান করছেন। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে ওই কারখানার শ্রমিকেরা বৃষ্টিতে ভিজে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন।
বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহের পরিবর্তে পুরোনো আমন চাল সংগ্রহ করে গুদামজাত করার অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলা খাদ্যগুদাম সিলগালা করে ৫ হাজার ৩৩৩ বস্তা (১৬০ টন) চাল জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ঢাকাসহ দেশের ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ রোবাস্ট পেট্রোলিং ও চেকপোস্ট মোতায়েন জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ (র্যাব-১)।
দুপুরের মধ্যে দেশের ৮ জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে; সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে।