শক্তিশালী ঘূর্ণিঝড় মোচা আঘাত হানতে পারে সরাসরি বাংলাদেশে। ১৩ মের পর থেকে ১৫ মের মধ্যে যেকোনো সময়ে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মোচা।
ঝড়
দেশের ১২ জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। শুক্রবার (৫ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।
রাজধানী ঢাকাসহ দেশের ১৯ জেলায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।
আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আগামীকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।
ধুলোঝড়ে দৃশ্যমানতা শূন্য হয়ে যাওয়ায় হাইওয়েতে একের পর এক গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। আমেরিকার ইলিনয়ে এই ঘটনা ঘটেছে।
রাজধানীসহ দেশের ৮ বিভাগে আজ দুপুরের পর ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন গণমাধ্যমে এই তথ্য জানিয়েছেন।
দেশের ৮ বিভাগেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আগামী ৯ মে থেকে ১১ মে’র মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে। এটি উপকূলে আঘাত হানতে পারে ১১ থেকে ১৫ মে’র মধ্যে। আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম শনিবার রাতে এ আশঙ্কার কথা জানিয়েছে।
দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
শরীয়তপুরে ঝড়ের সঙ্গে টিকটক ও রিল ভিডিও বানাতে গিয়ে নির্মাণাধীন ৬ তলা ভবনের ২ তলা থেকে পড়ে শাহীন পাহাড় ও সজীব খান নামে দুই বন্ধু গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে পালং মডেল থানার ওসি মোহাম্মদ আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।