দেশে সর্বোচ্চ তাপমাত্রা আবারও ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। তবে তিনটি বিভাগের কিছু এলাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
- বিমানবন্দর এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় একজন নিহত
- * * * *
- ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে আজ
- * * * *
- ডাক্তাররা আশঙ্কা করছেন এবারের ডেঙ্গুর রূপ হবে ভয়াবহ: স্বাস্থ্যমন্ত্রী
- * * * *
- টাঙ্গুয়ার হাওরে হাউজবোটের ইঞ্জিনে পড়ে এসআইয়ের মেয়ে নিহত
- * * * *
- মামলা পরিচালনার সুবিধায় সুপ্রিম কোর্টের নানা শাখা আজ খোলা
- * * * *
ঝড়
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের আটটি বিভাগের কিছু এলাকায় দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে।
দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি. বেগে বৃষ্টি বা বজ্র-বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতরের দিন সারাদেশে বৃষ্টি হতে পারে। তবে, কোনো কোনো জেলায় থেমে থেমে বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ও বয়ে যেতে পারে। আবার কোথাও কোথাও ঝড়-বৃষ্টির দেখা মিলতেও পারে।
দেশের বিভিন্ন স্থানে ৪৫ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই নদীবন্দর ভেদে দুই নম্বর ও এক নম্বর সতর্কতা সংকেত তোলা হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
মৌলভীবাজারে বৃষ্টির সঙ্গে বয়ে গেছে কালবৈশাখী ঝড়। ঝড়ে গাছ পড়ে দুজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তাদের একজন রনি আহমেদকে (২৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জাননো হয়।
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও মেঘলা আবহাওয়া বিরাজ করছে। এর মধ্যে অন্তত ১০ জেলায় কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার আভাসও দিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার (১ এপ্রিল) বিকেল পর্যন্ত দেশের সব বিভাগেই কোনো না কোনো স্থানে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে বাতাসের গতিবেগ ওঠে যেতে পারে ৮০ কিলোমিটার।
পৃথিবীর দিকে ধেয়ে আসছে সৌর ঝড়। এশিয়া-অস্ট্রেলিয়ায় রেডিও যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা। সূর্যের গায়ে দেখা দিয়েছে একটি কালো গর্ত, এ তথ্য আগেই জানিয়েছিলেন বিজ্ঞানীরা।