মুন্সীগঞ্জে বোতলজাত তেলের পরিমাপে কারচুপি ও পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়া তেল বাজারজাত করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কম পরিমাণে তেল সরবরাহে ব্যবহৃত বোতল জব্দ করে ধ্বংস করা হয়।
- ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী
- * * * *
- নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত
- * * * *
- নিকাহ রেজিস্ট্রারদের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
- * * * *
- শতভাগ নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতে সরকার নতুন নতুন প্রকল্প গ্রহণ করছে
- * * * *
- মাদরাসা থেকে ফেরার পথে সাত বছরের ছাত্রীর রহস্যজনক মৃত্যু
- * * * *
টাকা
চলতি ২০২৬-২৭ অর্থবছরে পরিবহন উন্নয়ন সহায়তা খাতে সংসদ সদস্যদের মনোনীত প্রকল্প বাস্তবায়নে ৩২৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। দেশের ৩ হাজার ২৫৩টি ইউনিয়ন পরিষদের অনুকূলে এ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।
বীমাগ্রহীতা বা তার মনোনীত ব্যক্তিকে (নমিনি) বীমাদাবির টাকা পেতে নতুন পলিসি কিনতে বাধ্য করা যাবে না।
চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে পঞ্চবটি চা-বাগানের শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাগুরার মহম্মদপুরে তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ইট প্রস্তুত ও ভাটা স্থাপনসংক্রান্ত আইন লঙ্ঘনের দায়ে শনিবার বিকেলে ভাটাগুলোকে এ জরিমানা করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেফতার সাত জনের মধ্যে পাঁচ জনই সরকারি কর্মচারী। তাদের মধ্যে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তিন জন এবং পরিবেশ অধিদপ্তর ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন করে কর্মী। এছাড়া দুই জন চাকরিপ্রত্যাশী গ্রেফতার হয়েছেন। তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রশ্নপত্র ও উত্তর সরবরাহের বিনিময়ে পরীক্ষার্থীদের কাছ থেকে ৮ থেকে ১০ লাখ টাকা নেওয়ার চুক্তি করেছিল চক্রটি। তবে প্রশ্নপত্রের মূল উত্স এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের এখনো শনাক্ত করা যায়নি।
মানিকগঞ্জের দৌলতপুরে নিয়মবহির্ভূতভাবে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে হাবিবুর রহমান নামের এক সাব-ডিলারকে দুই লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত
চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে নেওয়ার পথে প্রায় ৮০ লাখ টাকা মূল্যের ১৯৭ রোল আমদানি করা কাপড় উধাও হওয়ার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে এসআরবি।
নেত্রকোনার মোহনগঞ্জে চেক ডিজঅনার মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক লিটন তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের গ্রেপ্তারিপরোয়ানাভুক্ত আসামি লিটনকে গতকাল বৃহস্পতিবার রাতে পৌর শহরের নওহাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
সারের ডিলার নিয়োগে বিএনপির দলীয়করণ, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, বিএনপির নেতারা টাকার বিনিময়ে ডিলার নিয়োগ দিয়েছেন। সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে দেশে সারসংকট তৈরি হয়েছে এবং কৃষকেরা ভোগান্তিতে পড়েছেন।