এপ্রিল জুড়ে রেকর্ড তাপপ্রবাহের পর দেশ জুড়ে শুরু হয়েছে ঝড় ও বৃষ্টিপাত। মে মাসে এসে কালবৈশাখীর তাণ্ডবও দেখা যাচ্ছে কোথাও কোথাও। আবহাওয়ার এমন পরিস্থিতি বজায় থাকবে আরও ৫ দিন। টানা বৃষ্টিতে তাপমাত্রাও অনেকটা সহনীয় পর্যায়ে নেমে আসবে এ সময়ে। তবে এরপরই আবার তাপদাহের সম্ভাবনা দেখছে দেশের আবহাওয়া বিভাগ।
টানা বৃষ্টি
গত ৭৬ বছরের রেকর্ড ভেঙেছে এবারের তাপপ্রবাহ। সারা দেশে মাসজুড়ে চলমান তাপদাহে অতিষ্ঠ জনজীবন, যা অব্যাহত থাকবে মাসের বাকি দুইদিনও।
টানা কয়েক দিনের বৃষ্টিতে সাতক্ষীরা পৌরসভার নিন্মাঞ্চল ও সদর উপজেলার বিস্তৃর্ণ জনপদ পানিতে তলিয়ে গেছে। পানি নিস্কাশন না হওয়ায় মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। দূর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ।
পার্বত্য জেলা বান্দরবানে পাঁচ দিন ধরে টানা বৃষ্টিতে অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। বান্দরবান থেকে চট্টগ্রাম ও রাঙামাটি যাওয়ার সড়ক দুটি পানিতে ডুবে যাওয়ায় জেলার সঙ্গে সড়কপথে সারা দেশের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।