ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-রাধিকা মহাসড়কের ধনাশী এলাকায় গরু বাঁচাতে গিয়ে কোমল পানীয় বোঝাই একটি পণ্যবাহী ট্রাক উল্টে এক গরু নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারী গুরুতর আহত হয়েছেন।
ট্রাক উল্টে
লালমনিরহাটে পণ্যবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মরিচ খেতে পড়ে মনছের আলী (৬৩) নামে এক কৃষক নিহত হয়েছেন।
মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের মাগুরা-যশোর মহাসড়কের কেচুয়াডুবি এলাকায় ট্রাক দুর্ঘটনায় আকাশ (২৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।
চট্টগ্রামের মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর এলাকায় সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে একটি এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে আব্দুর রহমান (৪২) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।
রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকার সামনে একটি ট্রাক উল্টে গেছে। এতে এয়ারপোর্ট রোডের এক লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে যা একদিকে প্রায় বনানী পর্যন্ত পৌঁছে যায়। সকাল সাড়ে ৯টার দিকে উল্টে যাওয়া ট্রাকটি সরানো হয়েছে বলে গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে জানানো হয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক উল্টে ওভারপাসের নিচে পড়ে মোহর উদ্দিন মিয়া নামে এক অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাজার মধ্যাঞ্চলে ত্রাণ বহনকারী একটি ট্রাক উল্টে কমপক্ষে ২০ জন ফিলিস্তিনি নিহত। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস।
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার এলাকায় কুমিল্লা অভিমুখী সিলিন্ডারবাহী একটি ট্রাক খাদে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা দুই শতাধিক সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। ফলে ট্রাকটিতে আগুন লেগে যায়।
ফরিদপুরের মধুখালীতে তরমুজ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা লেগে চালক ও হেলপার নিহত হয়েছেন। এসময় ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়।
বান্দরবানের লামার বানরটিলা এলাকায় শ্রমিক বহন করে নিয়ে যাওয়ার সময় ট্রাক উল্টে ২ জন শ্রমিক নিহত হয়েছেন।