রাজধানীতে ট্রাকের ধাক্কায় মো. ইউসুফ (৪৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে গুলশানের শাহজাদপুর বাঁশতলায় এ দুর্ঘটনা ঘটে
- বগুড়া জেলা বিএনপি নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
- * * * *
- দেশে সারের সংকট নেই, কৃত্রিম সংকট করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী
- * * * *
- নাটোরের বড়াইগ্রামে গাছ কাটা নিয়ে সংঘর্ষ, পুলিশ কর্মকর্তাসহ আহত ৭
- * * * *
- কুড়িগ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস পালিত
- * * * *
- গাজীপুরে চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন
- * * * *
ট্রাকের ধাক্কায়
রাজধানীর গেন্ডারিয়ায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধা নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৬০ বছর।
ময়মনসিংহের ফুলপুরে চা পান করে বাড়ি ফেরার পথে সুরুজ আলী (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে উপজেলার ইমাদপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সুরুজ আলী ইমাদপুর গ্রামের মৃত ইবরাহীম শেখের ছেলে।
পাবনার চাটমোহরে ট্রাকের ধাক্কায় শামসুল আলম (৫৮) নামের স্থানীয় আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। রোববার (১৭ মার্চ) বিকেলে চাটমোহর-পাবনা সড়কের ভাদড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩ জন। নিহতরা হলেন অটো চালক উপজেলার চান্দুলিয়া এলাকার উজ্জল মিয়া (৩৫) ও কদিম দেওহাটা এলাকার সুশান্ত বাকালী (৩৫)।
রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় মো. কফিল উদ্দিন (৪৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি গাজীপুরের কালিগঞ্জ থানার কলাপাড়া এলাকায়। তিনি একটি বেসরকারী কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে।
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় সড়কে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় ট্রাক দুমড়ে-মুচড়ে অটোরিকশার ওপর পড়লে এক রিকশাচালক নিহত হয়েছেন। রোববার রাত সোয়া ১১টার দিকে টঙ্গীর মধুমিতা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রাকের ধাক্কায় স্বর্ণা আক্তার (১৭) নামের দোহার পদ্মা কলেজের এক ছাত্রী নিহত হয়েছে। আজ সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বগুড়ায় ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন জেলার কাহালু উপজেলার দোগাছি ছয়ঘড়িয়া এলাকার তরিকুল ইসলাম(২২), রাকিব ইসলাম(১৭) এবং সিজান আহমেদ(১৮)। তারা তিনজনই পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।