তেজগাঁওয়ে ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনের ঘটনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘যারা ট্রেনে আগুন দিয়ে চার যাত্রীর প্রাণপ্রদীপ নিভিয়ে দিলো, তারা নিঃসন্দেহে মানুষ নামের কলঙ্ক।’ তিনি মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ, শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
- ‘গ্লাস হেয়ার’ পেতে মেথি ও ডিমের হেয়ার মাস্ক
- * * * *
- সালমান শাহ কিছুটা ক্র্যাক ছিল: দেলোয়ার জাহান ঝন্টু
- * * * *
- ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৩ শিশু-কিশোর
- * * * *
- মাদক বিক্রি ও সেবনে নিষেধ করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম
- * * * *
- অর্থমন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের মতবিনিময়
- * * * *
ট্রেনে আগুন
রাজধানীর তেজগাঁওয়ে নেত্রনোণা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চার মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।
জয়পুরহাটে রাজশাহী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ‘উত্তরা এক্সপ্রেস’ মেইল ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় একটি মামলা করা হয়েছে।
জয়পুরহাটে উত্তরা এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি বগির কয়েকটি সিট পুড়ে গেছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) মধ্যরাতে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন ট্রেনে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজধানীর কমলাপুর এলাকায় ট্রেনে আগুন দেয়ার সময় হাতেনাতে একজন নাশকতাকারী আটক করেছে রেলওয়ে পুলিশ।
পাবনার ঈশ্বরদীতে একটি ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের একটি বগির ১১টি সিট পুড়ে গেছে। সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের ওয়াশফিটে রাখা চাঁপাইনবাবগঞ্জ-ঈশ্বরদী-ঢাকা রুটে চলাচলকারী ট্রেনের একটির বগিতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সিলেট রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী আন্তঃনগর এক্সপ্রেসের একটি কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে।
জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে ট্রেশনে দাঁড়ানো অবস্থায় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) দিনগত রাত ১টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।
টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা কমিউটার ট্রেনে আগুনের ঘটনায় তিন সদস্যদের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ।
টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি কমিউটার ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনটির দুটি বগি পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয় ট্রেনটির একটি বগি।