রাজধানীর পৃথক দুই ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। কুড়িল বিশ্বরোডের বিআরটিসি কাউন্টারের পেছনে ও ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় ঘটনা দুটি ঘটে।
ট্রেনের ধাক্কা
টঙ্গীতে চলন্ত ট্রেনের ধাক্কায় আয়না বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) বিকেলে টঙ্গীর মদিনাপাড়া মসজিদের পাশে এ ঘটনাটি ঘটে।
ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় বাবু মুন্সী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় হুসাইন ওরফে ভোলা (২০) ট্রাক্টর চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর রেল স্টেশনের ২০০ গজ দূরে সোয়াদী গ্রামের রেলগেটে এ ঘটনা ঘটে।
জয়পুরহাটের ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৬ মার্চ) বিকেলে সদর উপজেলার সাহাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বেলপুকুর রেলগেটে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় রনি শেখ (৩২) নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে । তিনি ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ী গ্রামের মৃত মোস্তফা শেখের ছেলে।
ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (আনুমানিক বয়স ৪০) এক যুবক নিহত হয়েছে। নিহত ওই যুবকের গায়ে আকাশি কালারের টি-শার্ট ও পরনে লুঙ্গি রয়েছে।
শ্রীলঙ্কায় ট্রেনের ধাক্কায় ছয় হাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে ট্রেনটি প্রাণী অভয়ারণ্যের মধ্যে দিয়ে যাচ্ছিল। তখন এ ঘটনা ঘটে।
সিলেটে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন একটি বরের গাড়িকে ধাক্কা দিয়েছে। ট্রেনের ধাক্কায় বিয়ের জন্য সাজানো প্রাইভেটকারটি প্রায় ৩০ ফুট দূরে ধানখেতে গিয়ে পড়ে। এতে গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন।