লালমনিরহাটের আদিতমারী উপজেলার পূর্ব দৈলজোর এলাকায় ট্রেনের ধাক্কায় শতবর্ষী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
- বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনায় ব্যাংক গ্যারান্টির সুযোগ
- * * * *
- অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ড দলে আবারও চোটের ধাক্কা
- * * * *
- ক্লাসে প্রথম হতেন, তবুও পড়ালেখা ছাড়তে হয় মুনাওয়ার ফারুকিকে
- * * * *
- আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি
- * * * *
- পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত
- * * * *
ট্রেনে
রাজধানীর কারওয়ানবাজারে ট্রেনের ধাক্কায় মো. সুমন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নীলফামারীর সদরের মনসাপাড়ায় ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। আজ বুধবার(৮ডিসেম্বর) সকালে সদর উপজেলার বৌ বাজার রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে ও ধাক্কায় জেসমিন (৪২) ও শাহীনুর (২৫) নামের দুই নারী পোশাক শ্রমিক নিহত হয়েছে। রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলওয়ে সড়কের আড়িখোলা স্টেশনের অদূরে (পূর্বপার্শে) খঞ্জনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।রোববার দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হা-মীম গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা জিয়াউর রহমান।
খুলনা মহানগরীতে ট্রেনে কাটা পড়ে মর্জিনা (৩৮) ও শেফালী বেগম (৪০) নামের দুই নারীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে নগরীর আলীম জুট এলাকায় এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
আহত পাবনার মহিলা লীগ নেত্রী রাজশাহী একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শনিবার রাতে মারা গেছেন। এর আগে ১৯ সেপ্টেম্বর পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশা ব্রীজের উপর ট্রেনের ধাক্কায় আহত হন পাবনা সদর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুমানা আক্তার মিতু (৩৫)।
রাজধানীর খিলগাঁওয়ে ট্রেন থেকে নামার সময় অপর একটি ট্রেনের ধাক্কায় আশরাফুল আলম (বাচ্চু) (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মরত ছিলেন বলে তাৎক্ষণিকভাবে জানা যায়।
যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলে সালিসবারিতে দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর অন্তত ১৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি অ্যাম্বুলেন্স ও কোস্টগার্ড হেলিকপ্টারও উদ্ধারকাজ চালাচ্ছে।
পাবনায় চলন্ত ট্রাকের ধাক্কায় আন্তঃনগর ঢালারচর এক্সপ্রেস টেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন বাবা ও ছেলে। শুক্রবার সন্ধ্যার পর টাঙ্গাইল সদর উপজেলার হাতিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।