ট্রেন

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে শ্রমিক নিহত

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে শ্রমিক নিহত

কুমিল্লার বিজয়পুরে ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনে কাটা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারের পেছনের রেললাইনে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত শ্রমিকের নাম ইরাজুল ইসলাম (৩০)। তার বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলায়।

১০ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর ও দ‌ক্ষিণ-পশ্চিমাঞ্চ‌লের ট্রেন চলাচল শুরু

১০ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর ও দ‌ক্ষিণ-পশ্চিমাঞ্চ‌লের ট্রেন চলাচল শুরু

টাঙ্গাইলের কালিহাতীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় সাড়ে ১০ ঘণ্টা পর ঢাকার সা‌থে উত্তর ও দ‌ক্ষিণ-পশ্চিমাঞ্চ‌লের ট্রেন চলাচল শুরু হয়েছে। সকাল ৯টার দিকে রেলক্রসিং থেকে ট্রেনটি সরিয়ে নেয়া হলে রেল ও সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়। 

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার নোয়াখালী-লাকসাম রেললাইনের কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার তুগুরিয়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে রেললাইনের নির্মাণ কাজ চলার কারণে ট্রেন চলাচল আগামী ৪ ডিসেম্বর থেকে সাময়িক বন্ধ থাকবে। দ্রুত কাজ শেষে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।