নিজস্ব প্রতিবেদক: নিখোঁজের এক সপ্তাহেও সন্ধান মেলেনি শারীরিক সমস্যাগ্রস্ত ৩৫ বছর বয়সী শফিকুল ইসলামের। গত ২৯ সেপ্টেম্বর ছোট ভাইয়ের সাথে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে হারিয়ে যান তিনি। নিখোঁজ শফিকুলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের অদূরে ভাদুঘর গ্রামে ।
ট্রেন
রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় রেহেনা পারভীন দৃষ্টি (২৩) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন।বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজবাড়ী-পোরাদাহ ট্রেন রুটের পোরাদাহগামী লোকশেড এলাকায় এ ঘটনা ঘটে।
টঙ্গীর মধুমিতা রেললাইন এলাকায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
করোনাভাইরাস মহামারী কারণে পাঁচ মাস বন্ধ থাকার পর উত্তর কোরিয়া ও চীনে আবারো মালবাহী ট্রেন চালু হয়েছে।উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে এক গৃহবধূ নিহত হয়েছেন।নিহত গৃহবধূর নাম শিরিনা বেগম (৫০)। শিরানা বেগম ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা আলোকদিয়া গ্রামের সাহেব বাড়ির নুরুল হুদার স্ত্রী।
সন্তানকে ট্রেনে তুলতে গিয়ে হাত ফসকে গেল বাবার। চোখের সামনে ট্রেনের নিচে কাটা পড়ে গেলেন ছেলে।শনিবার সকালে নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর জংশনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
সৌদি আরবের পবিত্র দুই শহর ম্ক্কা ও মদিনায় সমাগত ওমরাহযাত্রীদের যাতায়াতের সুবিধার্থে চালু করা হয়েছে দ্রুতগতির হারামাইন ট্রেন।
চট্টগ্রামের হাটহাজারিতে ট্রেনে কাটা পড়ে সাইমন আল সাদী (১৩) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে।মঙ্গলবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে হাটহাজারি পৌরসভার মাটিয়া মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও চাঁপাইনবাবগঞ্জে এখনো চালু হয়নি বন্ধ হয়ে যাওয়া ৬টি ট্রেন সার্ভিস। বর্তমানে মাত্র ৩টি ট্রেন চলাচল করছে। ফলে এই জেলা থেকে দেশের বিভিন্ন এলাকায় যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। অবিলম্বে বন্ধ হওয়া ট্রেন সার্ভিস চালুর দাবি জানিয়েছে জেলাবাসীর।
চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরণা এলাকায় মহানগর প্রভাতী ও পর্যটকবাহী মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ জনের মৃত্যুর ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে রেলওয়ের বিভাগীয় তদন্ত কমিটি।