চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণা লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আহত মাইক্রোবাসের আরো এক যাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে।
ট্রেন
মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা লেভেল ক্রসিংয়ে ট্রেন দুর্ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে গেটকিপার সাদ্দাম হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১১ তরুণ পর্যটকের নামাজে জানাজা শেষে নিজ নিজ এলাকায় দাফন সম্পন্ন হয়েছে।
চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া এলাকায় ট্রেনের ধাক্কায় ১১ জন নিহতের ঘটনায় গেটম্যান সাদ্দাম হোসেনকে আসামি করে মামলা করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)। শনিবার (৩০ জুলাই) ভোরে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
পাবনার ভাঙ্গুড়ায় সিরাজগঞ্জ ঈশ্বরদী রেলপথের বাউনঞ্জান ব্রিজ এলাকায় নিয়মিত ছিনতাইয়ের শিকার হচ্ছেন ট্রেনযাত্রীরা। বাউনঞ্জান ব্রিজটিতে সংস্কারকাজ চলায় সেখানে ট্রেন থেমে ধীরে ব্রিজ পার হওয়ার সুযোগে ঘটছে এ ঘটনা। এলাকাটি নির্জন হওয়ায় নির্বিঘ্নে চলছে ছিনতাই।
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাইজপাড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় শ্রমিক বহনকারী বাসের ৪ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ যাত্রী। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জের কাশিয়ানীতে রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী ট্রেনের ধাক্কায় পাঁচ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
দুর্ঘটনা ঠেকাতে ট্রেনের ছাদে যাত্রী নেয়া বন্ধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এরপর থেকে ট্রেনের ছাদে কোনো যাত্রী পরিবহন করলে দায়িত্বরত কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে।
টিকিটের দাবিতে রাজধানী ঢাকার বিমানবন্দর স্টেশনে ট্রেন আটকে রেখে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
রাজশাহী-কলকাতা সরাসরি যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে রেলমন্ত্রী মো: নূরুল ইসলাম সুজন এমপির সাথে সরাসরি বৈঠক করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।মঙ্গলবার দুপুরে ঢাকায় রেলভবনে রেলমন্ত্রীর সাথে মেয়রের এই বৈঠক অনুষ্ঠিত হয়।