যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার ছাগলহাটা রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে গেল আলী আজগর তরফদার (৬৫) নামের এক বৃদ্ধের।
ট্রেন
জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনের ধাক্কায় মমেছা বেগম (৬৮) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে পাঁচবিবি উপজেলার বাগজানা খায়ের মন্ডল পুকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল উদ্বোধনের ফলে রেল যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ বলে দাবি করেছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি।
এবার স্বপ্নের পদ্মা সেতুতে ট্রেনের যাত্রী হয়ে ফরিদপুরের ভাঙ্গা আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (১০ আক্টোবর) পদ্মা সেতুতে ট্রেন চলাচল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।
ময়মনসিংহে রেললাইনে উঠে পড়া ট্রাকে ট্রেনের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রাজধানীর ক্যান্টনমেন্টে থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুমিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে সাইফুল ইসলাম (৩৬) নামের মাধ্যমিক বিদ্যালয়ের এক স্কুলশিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাতে ফেনী রেলস্টেশনের কাছে বারাহিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দোহাজারী-কক্সবাজার রেলওয়ে প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। কাজের অগ্রগতির এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসেই স্বপ্নের ট্রেন যাবে কক্সবাজার- এমনটাই প্রত্যাশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের।
রেল নিয়ে চীনের উচ্চাকাঙ্ক্ষা যেন আকাশ ছুঁতে চলেছে! সেই ধারায় এবার যুক্ত হলো দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকায় ঘণ্টায় ২৭৭ কিলোমিটার বেগে চলা বুলেট ট্রেন।