ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাজেমিকে হত্যার চেষ্টা করা হয়েছে। রোববার রাজধানী বাগদাদে তার বাসভবনে বিস্ফোরক ভর্তি একটি ড্রোন হামলার মাধ্যমে তাকে হত্যার চেষ্টা করা হয়।
ড্রোন
মার্কিন সেনাবাহিনীর ড্রোন হামলায় সিরিয়ায় আল-কায়েদার শীর্ষ নেতা আব্দুল হামিদ আল-মাতার নিহত হয়েছেন। সিরিয়ার দক্ষিণাঞ্চলে একটি মার্কিন ফাঁড়িতে হামলার দুই দিন পরই এই হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে মার্কিন সেনাবাহিনীর মেজর জন রিগসবি প্রতিশোধ হিসাবে মার্কিন ড্রোন হামলা চালানো হয়েছে কিনা তা এখনোও স্পষ্ট করেননি।
সিরিয়ায় একটি মার্কিন সামরিক ঘাঁটিতে অজ্ঞাত-পরিচয় কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে। গতকাল (বুধবার) দিন শেষে বিভিন্ন গণমাধ্যম হামলার খবর প্রচার করেছে।
সামরিক কাজে ব্যবহার ছাড়াও এবার মানুষের জন্য ইতিবাচক কাজে ড্রোন প্রযুক্তি ব্যবহারের কথা ভাবছে ইসরায়েল। দেশের মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়াসহ বিভিন্ন কাজের জন্য এবার ড্রোনকে বেছে নিয়েছে দেশটি।
তুরস্কের শিল্প ও প্রযুক্তিমন্ত্রী বলেছেন, ব্রিটিশ কর্তৃপক্ষ তুরস্কের তৈরি সশস্ত্র ড্রোন কিনতে ভীষণ আগ্রহী হয়ে উঠেছে। শুক্রবার তুরস্কের শিল্প ও প্রযুক্তিমন্ত্রী এক বিবৃতিতে এসব কথা বলেন বলে জানিয়েছে ইয়েনি শাফাক।
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিযান প্রদেশের জাযানে বাদশাহ আবদুল আজিজ বিমানবন্দরে ড্রোন হামলায় তিন বাংলাদেশীসহ ১০ জন আহত হয়েছে। শুক্রবারের এই হামলার জন্য সৌদি আরব ইয়েমেনের হাউছি বিদ্রোহীদের দায়ী করছে।
ইরাকের একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ফের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ কুর্দিস্তানের রাজধানী এরবিলের ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটেছে বলে রয়টার্সের খবরে জানা গেছে।
তালেবান আফগানিস্তানে তাদের নিয়ন্ত্রণ সুদৃঢ় করার চেষ্টা করছে, কিন্তু এর মধ্যেই দাবি উঠছে যে তালেবান বিরোধী শক্তিগুলোর বিরুদ্ধে তালেবানদের সহায়তা করছে পাকিস্তানী ড্রোন । যদিও এ দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান।
কাবুলে মার্কিন ড্রোন হামলায় ছয় শিশুসহ একই পরিবারের ৯ জন নিহত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মঘাতী গাড়ি বোমা হামলা ঠেকাতে ওই হামলাটি চালানো হয়েছিল। ড্রোনের আঘাতে ওই গাড়িতে থাকা হামলাকারীরাও নিহত হয়েছে। তবে গাড়িতে কতজন ছিল, তা জানা যায়নি।
কাবুল বিমানবন্দরে জোড়া হামলার পরিকল্পনাকারীকে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে, তারা আইএসকেপির (আইএসআইএল-কে) পরিকল্পনাকারীর বিরুদ্ধে একটি সামরিক অভিযান চালিয়েছে। তাদের ড্রোন হামলায় টার্গেট করা লোকটি নিহত হয়েছে। পূর্ব আফগানিস্তানে ওই হামলা চালানো হয়।