তাইওয়ান ইস্যুতে এবার চীনকে সতর্ক করলো যুক্তরাজ্য। তাইওয়ানের বিরুদ্ধে যে কোনো ধরনের হামলার বিষয়ে বেইজিংকে সতর্ক করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে।
তাইওয়ান
চীনের বড় ধরনের সামরিক মহড়া শেষ হওয়ার পর এবার তাইওয়ান প্রণালিতে পৌঁছেছে মার্কিন যুদ্ধজাহাজ। সোমবার (১৭ এপ্রিল) মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
চীন তাইওয়ান দ্বীপ অবরোধের অনুশীলনের জন্য ওই এলাকায় ৩ দিনের বিশাল নৌ মহড়া সমাপ্তির ঘোষণা দিয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে শুক্রবার বৈঠক হয়েছে মাক্রোঁর। সেখানে তাইওয়ান নিয়েও আলোচনা হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ছাড়াও ওই বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ফন ডায়ের লাইয়েন।
তাইওয়ানের ভূখণ্ডে এবং তার আশেপাশের জলসীমায় গুরুত্বপূর্ণ সব টার্গেটে নিখুঁত হামলার মহড়া চালিয়েছে চীন। তাইওয়ানকে ঘিরে বেইজিং তিনদিন ধরে যে সামরিক মহড়ার কথা ঘোষণা করেছে আজ রবিবার তার দ্বিতীয় দিন।
তাইওয়ানকে ঘিরে ৭১টি যুদ্ধবিমান আর ৯টি রণতরীর মহড়া চালিয়েছে চীন। শনিবার তিন দিনের মহড়ার প্রথম দিনেই অন্তত ৪৫টি যুদ্ধবিমান তাইওয়ানের বিমান প্রতিরক্ষা চিহ্নিতকরণ জোনে প্রবেশ করেছে বলে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।
তাইওয়ান এক বিপদজনক ত্রিভুজ প্রেমের ফাঁদে আটকে পড়েছে।গত সপ্তাহে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনকে নিউ ইয়র্কে স্বাগত জানানো হয়। এখন তিনি ক্যালিফোর্নিয়াতে যাচ্ছেন, যেখানে যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার কেভিন ম্যাকার্থি তাকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন।
চীনের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে মধ্য আমেরিকান দেশ হন্ডুরাস। শনিবার হন্ডুরাসের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটবার্তায় জানায়, হন্ডুরাস সরকার বিশ্বে মাত্র এক চীনের অস্তিত্বকে স্বীকৃতি দিচ্ছে।
তাইওয়ানের পূর্ব উপকূলে বৃহস্পতিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী তাইপে কেঁপে উঠে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২ ভাগ। এরপর আরো কয়েক দফা মৃদু ভূমিকম্প অনুভূতহয়। তাইওয়ানের আবহাওয়া ব্যুরো এ কথা জানিয়েছে।
চীন ও তাইওয়ানের মধ্যকার সম্পর্কে আরও অবনতি হয়েছে। তাইপে বলেছে, তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রেকর্ড ১৮টি পারমাণবিক সক্ষমতার বোমারু বিমানসহ মোট ২১টি যুদ্ধ বিমান পাঠিয়েছে চীন।