চীনা মন্ত্রিসভার এক দফতর বুধবার এক বিবৃতিতে সামরিক শক্তি প্রয়োগ করে তাইওয়ান দখলের হুমকি দিয়েছে। তাইওয়ানকে ঘিরে অনির্দিষ্টকালের জন্য সামরিক মহড়ার মাঝে চীন এমন ইঙ্গিত দিলো।
তাইওয়ান
চীন সোমবার তাইওয়ানে চারপাশে নতুন করে সামরিক মহড়া চালিয়েছে। গণতান্ত্রিক এ দ্বীপ দেশের চারদিকে বেইজিংয়ের এ যাবতকালের সর্বোবৃহৎ সামরিক মহড়া অবসানে তাইওয়ানের আহ্বান উপেক্ষা করে তারা এ মহড়া চালায়। বেইজিং এ কথা জানিয়েছে।
স্বশাসিত তাইওয়ান সফরে চীনের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পর মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি শুক্রবার বলেছেন, তাইওয়ানকে বিচ্ছিন্ন করার চীনের প্রচেষ্টা ‘মেনে নেবে না’ যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরে যাওয়ার নিন্দা করে চীন একে 'চরম বিপজ্জনক' বলে আখ্যা দিয়েছে। পঁচিশ বছরের মধ্যে এই প্রথম শীর্ষস্থানীয় কোনো আমেরিকান রাজনীতিক দ্বীপটিতে গেলেন।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বুধবার বলেছেন, চীনের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সত্ত্বেও তার প্রতিনিধিদলের তাইওয়ান সফর ছিল দ্বীপ দেশটির প্রতি তাদের সমর্থন প্রদর্শন।
চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা বাড়ছে। তাইওয়ানে যুবকদের সামরিক প্রশিক্ষণ দেয়া হচ্ছে। দেখে নেয়া যাক, চীন ও তাইওয়ান কার সামরিক শক্তি কেমন।
দফায় দফায় হুঁশিয়ারি দেয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে মোটেই সহজভাবে নেয়নি চীন। ন্যান্সির সফরের প্রতিক্রিয়ায় তাইওয়ানে সামরিক পদক্ষেপ নেয়া হবে বলে ঘোষণা দিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
চীনকে সরাসরি জানিয়ে দিলো আমেরিকা, হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফরকে ঘিরে চীন যেন কোনো উত্তেজনা সৃষ্টি না করে। পেলোসির তাইওয়ান সফরের অধিকার আছে।
যুদ্ধের প্রস্তুতি সম্পর্কিত চীনা সামরিক বাহিনীর একটি গ্রুপ পোস্টে লাখ লাখ মানুষের সমর্থন পড়েছে। গতকাল (শুক্রবার) চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে এই পোস্ট দেয়া হয়।
একটি বিল নিয়ে পার্লামেন্টে সংঘর্ষে জড়িয়েছেন তাইওয়ানের আইনপ্রণেতারা। বলা হচ্ছে, দেশটির সাবেক প্রেসিডেন্ট চেন শুই-বিয়ানের বিরুদ্ধে চলা দুর্নীতির মামলায় সুবিধা দিতেই এই বিলটি তোলা হয়েছে।