তারেক

আজ তারেক রহমান উত্তরবঙ্গ যাচ্ছেন

আজ তারেক রহমান উত্তরবঙ্গ যাচ্ছেন

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার তিন দিনের নির্বাচনী সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন। আজ দুপুর ১২টা ২৫ মিনিটে ঢাকা থেকে বিমানে প্রথমে রাজশাহী যাবেন তিনি। দুপুর দেড়টার দিকে তিনি সেখানে শাহ মাখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর দুপুর দেড়টায় রাজশাহী মাদরাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান।

কোনো দল নিষিদ্ধ নয়, অপরাধীর শাস্তি চান তারেক রহমান

কোনো দল নিষিদ্ধ নয়, অপরাধীর শাস্তি চান তারেক রহমান

নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখার বিষয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সরাসরি কোনো মন্তব্য না করলেও নীতিগতভাবে কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন বলে তিনি জানান। তারেক রহমান বলেন, আজ যদি একটি দল নিষিদ্ধ করা হয়, তবে কাল আমার দলও নিষিদ্ধ হবে না তার নিশ্চয়তা কী? তবে অপরাধীদের শাস্তির বিষয়ে তিনি আপসহীন।

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহহমান বলেছেন, উত্তরাবাসীর দীর্ঘদিনের দাবি, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের চিকিৎসার জন্য একটি সরকারি হাসপাতালের প্রয়োজন।

কিশোরীর হাত নাড়ানো দৃষ্টি কাড়ে তারেক রহমানের, শুনলেন তার কথা

কিশোরীর হাত নাড়ানো দৃষ্টি কাড়ে তারেক রহমানের, শুনলেন তার কথা

ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভা শেষে গাজীপুরের জনসভায় যোগ দিতে বিশেষ বাসে ফিরছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ থেকে ফেরার পথে ভালুকা উপজেলার সিডস্টোর এলাকায় তারেক রহমানের গাড়িবহর থামানোর ইশারা দেয় এক কিশোরী। তার ইশারা দেখে বাস থামিয়ে কথা বলেন তারেক রহমান।

‘খালেদা জিয়া আমার প্রেরণা, উনার মতো হতে চাই’

‘খালেদা জিয়া আমার প্রেরণা, উনার মতো হতে চাই’

ময়মনসিংহের ভালুকায় পথে বাস থামিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলা স্কুলছাত্রী সাফওয়ান সিদ্দিকা রিয়ান মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে নিজের অনুভূতি প্রকাশ করে বলেছেন, বিএনপির সঙ্গে আমাদের যে রক্তের বন্ধন, সে বন্ধনের টানেই তারেক রহমানের সঙ্গে আমার দেখা হয়েছে। আজ তারেক রহমান আমার সঙ্গে কথা বলেছেন। এই অনুভূতিটার কোন ভাষা আমি খুঁজে পাচ্ছি না। এই অনুভূতি অসাধারণ।

ময়মনসিংহে তারেক রহমানের আগমনে ভোটযুদ্ধে এগিয়ে যাবে বিএনপি : মাজেদ বাবু

ময়মনসিংহে তারেক রহমানের আগমনে ভোটযুদ্ধে এগিয়ে যাবে বিএনপি : মাজেদ বাবু

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেছেন, ময়মনসিংহে তারেক রহমান আসায় ভোটযুদ্ধে আমরা আরেক ধাপ এগিয়ে গেলাম।

তারেক রহমানের ময়মনসিংহে আগমন উপলক্ষে শুভেচ্ছা মিছিল

তারেক রহমানের ময়মনসিংহে আগমন উপলক্ষে শুভেচ্ছা মিছিল

বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ২২ বছর পর ময়মনসিংহে আগমন উপলক্ষে শুভেচ্ছা মিছিল করেছেন ভালুকা উপজেলা বিএনপি। 

মার্ক টালির মৃত্যুতে তারেক রহমানের শোক

মার্ক টালির মৃত্যুতে তারেক রহমানের শোক

প্রখ্যাত সাংবাদিক ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু স্যার মার্ক টালির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমানই বাংলাদেশকে এগিয়ে নিতে পারবেন: সালাম

তারেক রহমানই বাংলাদেশকে এগিয়ে নিতে পারবেন: সালাম

তারেক রহমানই আগামীদিনে বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।