দীর্ঘ ১৭ বছর পরে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৩০০ ফিটে সংবর্ধনা শেষে এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মাকে দেখতে যাবেন তিনি।
তারেক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরত এসে জুতা খুলে দেশের মাটি স্পর্শ করেন। তিনি বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (ফ্লাইট বিজি-২০২) নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌনে ১২টায় অবতরণ করেন।
৬ হাজার ৩১৪ দিন পর দেশের মাটি স্পর্শ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বিমানটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
দীর্ঘ প্রায় দেড় যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বড়দিন উপলক্ষ্যে বাংলাদেশসহ সারা বিশ্বের খ্রিষ্টান সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবন শেষে প্রিয় মাতৃভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি–২০২ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে উড়াল দিয়েছে।
অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ প্রায় ১৮ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
১৭ বছরের বেশি সময় পর আজ স্বদেশে প্রত্যাবর্তন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁকে বহনকারী বিমান সিলেটে যাত্রাবিরতি দিয়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে দুপুরে। তাঁর এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দলের নেতাকর্মীরা যেমন উজ্জীবিত, তেমনি বিভিন্ন দলের নেতা ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের এই ফেরা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আরো স্বাভাবিক এবং নির্বাচনমুখী করতে বিশেষ ভূমিকা রাখবে। সে জন্য তাঁর এই উপস্থিতি দেশের মানুষ ও দলের জন্য স্বস্তির।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে দেশে ফিরে আসছেন। এ উপলক্ষে দলের পক্ষ থেকে রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ঢাকার গণসংবর্ধনায় যোগ দিতে লক্ষাধিক নেতাকর্মী বরিশাল ছেড়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে বরিশাল বিভাগের ছয় জেলা থেকে ২৬টি বিলাসবহুল লঞ্চ এবং কয়েক শ বাসে রওনা হয়েছেন তারা। এ ছাড়াও হাজারো নেতাকর্মী কয়েক দিন আগেই ঢাকায় এসে অবস্থান করছেন।