তালেবান প্রশাসন ক্ষমতায় আসার পর আফগানিস্তানে প্রায় পুরোপুরি বন্ধের পথে আফিম উৎপাদন। ২০২১ সালে ক্ষমতা গ্রহণের পরের বছরই পপি চাষ নিষিদ্ধ করে তালেবান সরকার।
- রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২
- * * * *
- ঢাকা ছাড়লেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ
- * * * *
- যুদ্ধের জন্য চীনের নতুন প্রস্তুতি, নাগরিকদের সম্পদ নিয়েও বড় সিদ্ধান্ত
- * * * *
- বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাবিতে শিক্ষক ফোরামের র্যালি
- * * * *
- র্যাঙ্কিংয়ে মারুফা-সোবহানার উন্নতি, পেছালেন জ্যোতি
- * * * *
তালেবান
আফগানিস্তানের নতুন শাসকদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে এবং এই অঞ্চলে একটি প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে তালেবানের সঙ্গে বৈঠক করেছে রাশিয়া।
শিক্ষা নারী ও পুরুষ- সব মুসলিমের জন্যই প্রয়োজনীয়- এমন মন্তব্য করে আফগানিস্তান পরিচালনাকারী অন্তর্বর্তী তালেবান সরকার আফগানিস্তানে নারীদের শিক্ষার বিষয়টি নিয়ে একটু 'ধৈর্য' ধরার আহ্বান জানিয়েছে।
আফগানিস্তানে নারী শিক্ষার্থীদের বিদেশে পড়তে যেতে বাধা দিচ্ছে তালেবান সরকার।
সম্প্রতি আফগানিস্তানে নারীদের জন্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিষিদ্ধ ঘোষণা করেছে তালেবান।
২০২১ সালের আগস্টে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় যাওয়ার পর নারীরা চাকরি হারান৷ তাদের অনেকে গোপনে ব্যবসা শুরু করেছেন৷ তারা নিজেদের বাড়িতে জিম, বিউটি সেলুন, স্কুল পরিচালনা করছেন৷
তালেবান নেতাদের ওপর ভ্রমণ ও অন্যান্য নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে থাকা আফগান কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছে তালেবান-পরিচালিত আফগানিস্তানের প্রশাসন। আফগান সরকার সোমবার জানিয়েছে, তারা কাতারে মার্কিন বিশেষ প্রতিনিধি টম ওয়েস্টের সাথে বৈঠকে এসব দাবি জানিয়েছে।
প্রিন্স হ্যারির বিচার দাবি করেছে আফগানিস্তান শাসনকারী তালেবান। ২০১২-১৩ সময়কালে আফগানিস্তানে অ্যাপাচে হেলিকপ্টারের কো-পাইলট এবং গানার হিসেবে দায়িত্ব পালনকালে এই ব্রিটিশ রাজপুত্র ২৫ আফগানকে হত্যার কথা স্বীকার করার প্রেক্ষাপটে এই দাবি তোলা হলো।
আফগানিস্তানবিষয়ক জাতিসঙ্ঘ দূত রোজা ওতুনবায়েভা বলেছেন, তালেবান যদি নারীদের অধিকারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে, তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের তাদেরকে স্বীকৃতি দেয়া 'প্রায় অসম্ভব'।
কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসম আল-সানি চলতি মাসে গোপনে তালেবানের সর্বোচ্চ নেতা হাবাতুল্লাহ আখুনজাদার সাথে আলোচনা করেছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের মধ্যে কথা হয়েছে বলে জানা গেছে।