বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকারের দ্বারপ্রান্তে পেসার তাসকিন আহমেদ।
তাসকিন
গোড়ালির ইনজুরির কারণে ঘরের মাটিতে সবশেষ জিম্বাবুয়ে সিরিজ খেলতে পারেননি তাসকিন আহমেদ। চোট সারাতে ইংল্যান্ডে চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন। সবমিলিয়ে তিন জন ক্রীড়া ফিজিশিয়ানকে দেখিয়েছেন তাসকিন।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ হিসেবে ছিলেন আন্দ্রে অ্যাডামস। সাবেক কিউই এই পেসারের সঙ্গে বিসিবির চুক্তি ছিল আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। তবে এর আগেই দুই পক্ষের পারস্পরিক সমঝোতায় বিদায় নিয়েছেন অ্যাডামস।
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। ১-১ সমতায় শেষ হওয়া এ সিরিজে খেলতে পারেননি তাসকিন আহমেদ। লাল বলের ক্রিকেটের পর এবার রঙিন পোশাকে মাঠে নামতে চলেছে লাল-স্পবুজের দল।
ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি হেরেছে বাংলাদেশ দল। যেখানে ইনজুরির কারণে দলে ছিলেন না পেসার তাসকিন আহমেদ। একই কারণে চট্টগ্রাম টেস্টেও খেলা হচ্ছে না এই টাইগার পেসারের।
মোহামেডানের হয়ে ডিপিএলের ম্যাচ খেলতে সাভার বিকেএসপি মাঠে হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। জরুরি অবস্থায় তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পর হার্টে রিং পরানো হয়েছে।
টি-টোয়েন্টি ক্রিকেটের অধিনায়কত্ব ছেড়েছেন নাজমুল হোসেন শান্ত। তাই ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটের জন্য নতুন অধিনায়ক হিসেবে লিটন দাসের কথা ভাবা হচ্ছে।
বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। এর মধ্যে গত বছরই তিনি টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন। সবশেষ টি-টোয়েন্টি ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দলেও তিনি ছিলেন না ইনজুরির কারণে।
বিশ্বের সবচেয়ে বড় টুর্নামেন্ট হলো আইপিএল। আর এই টুর্নামেন্টটিতে খেলার জন্য জাতীয় দলের সঙ্গে চুক্তিও বাতিল করে অনেক ক্রিকেটার। কিন্তু ব্যতিক্রম ছিলেন তাসকিন আহমেদ। আইপিএলের কয়েক দফায় সুযোগ পেয়েও খেলতে যেতে পারেননি এই টাইগার পেসার।
ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। গতবছর ওয়ানডেতে ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন তিনি।