হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধের জেরে ইরান প্রতিদিন কোটি কোটি ডলার হারাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
তেল বিক্রি
গাইবান্ধায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোজ্যতেল বিক্রি ও মেয়াদোত্তীর্ণ নারিকেল তেল সংরক্ষণের অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশের অভ্যন্তরীণ বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
বরিশালের গৌরনদীতে ইলেকট্রনিক্স ব্যবসার আড়ালে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করা ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান জরিমানা করেন।
কুমিল্লার লাকসামে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযানে জরিমানা করা হয়েছে।
গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও কালোবাজারে বিক্রির অভিযোগে সুমন সরদার (৩৭) নামের এক দপ্তরি কাম নৈশপ্রহরীকে গ্রেফতার করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের সরবরাহ ও সঠিক মূল্যমান নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে। আজ সকাল থেকে স্থানীয় প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করেছে। এতে চালকরা সন্তুষ্ট বলে মনে করছে প্রশাসন।
নারায়ণগঞ্জে লাইসেন্স ছাড়া ভোজ্য তেল মোড়কজাত, সংরক্ষণ ও বাজারজাত করার দায়ে এক প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শমিত রাজা।
চাঁদপুরে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।