মেঘনা ও তেঁতুলিয়ায় ইলিশ সঙ্কট, তার ওপর হঠাৎ করেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় চরম বিপাকে পড়েছে উপকূলীয় দ্বীপ জেলা ভোলার লক্ষাধিক জেলে।
তেল
মূল্যবৃদ্ধির পরও দেশে জ্বালানি তেলের দাম ভারতের সমান ও আশেপাশের অনেক দেশের তুলনায় কম জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বাংলাদেশে জ্বালানি তেলের নজিরবিহীন দাম বাড়ানোর জন্য সরকার বিশ্ব বাজারে তেলের মূল্য, পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি'র লোকসান কমানো এবং পাচার হওয়ার আশঙ্কার কথা জানালেও বিশ্লেষকরা বলছেন প্রকৃত অর্থে ঋণ দাতা গোষ্ঠীগুলোর সাথে বৈঠকের আগে সংস্কারে সদিচ্ছা প্রকাশের অংশ হিসেবেই এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে সরকার।
এক লাফে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ। শুক্রবার রাতে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির তথ্য জানানো হয়।
সব ধরনের জ্বালানি তেলের দাম বেড়েছে। নতুন দাম কার্যকর হয়েছে শুক্রবার দিবাগত রাত ১২টার (৬ আগস্ট) পর থেকে। ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
জ্বালানি চাহিদা বাড়ায় ইরান থেকে তেল ও গ্যাস আমদানির পরিমাণ আরো বাড়ানোর ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান। এছাড়া ইরানের সাথে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হওয়ায় পর থেকেই বিশ্বব্যাপী শুরু হয়েছে জ্বালানি তেল সঙ্কট। প্রতিবন্ধকতা শুরু হয়েছে জ্বালানি তেল আমদানি-রফতানির ক্ষেত্রেও।
জ্বালানি তেলের বিশ্ব বাজার নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান টেলিফোনে আলোচনা করেছেন।
ভোজ্যতেলের ওপর মূল্যসংযোজন করের সুবিধা আরও তিন মাস মেয়াদ বাড়ানো হয়েছে । ভোজ্যতেলে বিদ্যমান এ ভ্যাট সুবিধার মেয়াদ ছিল গত ৩০ জুন পর্যন্ত।
প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৬ টাকা কমিয়ে ১৯৯ টাকা নির্ধারণ করেছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ জানান, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমার প্রেক্ষিতে দেশীয় বাজারে এর দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়।