সরকার সম্প্রতি জ্বালানি তেলের দাম পাঁচ টাকা কমিয়েছে। আগামীতে তেলের দাম আরো কমতে পারে বলে জানালেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তেল
বৈশ্বিক মন্থর প্রবৃদ্ধি ও চাহিদা কমার উদ্বেগে আন্তর্জাতিক বাজারে অব্যাহতভাবে কমে চলেছে জ্বালানি তেলের দাম। গতকাল বুধবার দাম কমে সাত মাসে সর্বনিম্ন হয়েছে।
জ্বালানি তেল ও বিদ্যুতের ঘাটতি কমাতে সরকারের ঘোষণা অনুযায়ী দেশে এলাকাভিত্তিক লোডশেডিং চলছে। কোন এলাকায় কখন লোডশেডিং, তার সময়সূচি আগেই জানিয়ে দেয়া হয়।
শিল্পোন্নত সাত জাতিগোষ্ঠী বা জি-৭ রাশিয়ার তেলের জন্য একটি সর্বোচ্চ দাম বেঁধে দিতে সম্মত হয়েছে। ইউক্রেন যুদ্ধে ব্যয় করার জন্য রাশিয়ার আর্থিক উৎস সীমিত করে দেয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘ভবিষ্যৎ সম্ভাবনা কী, তা অনুমান করা যাচ্ছে না। আমরা কষ্ট করছি, বিশ্বের অনেক দেশ আরো বেশি কষ্ট করছে। জ্বালানি তেলের মূল্য সমন্বয় সবাইকে পীড়া দিচ্ছে। এখান থেকে দ্রুত বের হওয়ার চেষ্টা করা হচ্ছে।’
জ্বালানি তেলের কমিশন এবং ট্যাঙ্কলরি ভাড়া কমানোর প্রতিবাদে তিন দফা দাবিতে খুলনায় ধর্মঘট পালন করছে জ্বালানি তেল ও ট্যাঙ্কলরি মালিকরা। এতে খুলনার তিনটি ডিপো থেকে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন বন্ধ রেখেছে তারা।
ডিজেলে, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।সোমবার রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হবে। এর আগে সন্ধ্যায় সব ধরনের জ্বালানি তেলের দাম ৫ টাকা কমানোর সিদ্ধান্ত জানায় জ্বালানি বিভাগ।
জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা করে কমানোর সিদ্ধান্ত হয়েছে। আজ রাত থেকেই সিদ্ধান্তটি কার্যকর হবে।আজ সোমবার সন্ধ্যায় জ্বালানি বিভাগের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশে দুয়েকদিনের মধ্যে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সোমবার এ কথা জানিয়েছেন তিনি।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চেয়ারম্যান এ বি এম আজাদ বলেছেন, ডিজেলের দাম নিয়ন্ত্রণে সব ধরনের আগাম কর মওকুফ করা হয়েছে। পাশাপাশি আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।