আবারও বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ছে। লিটারে ৭ টাকা বেড়ে এখন থেকে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৯২ টাকায় বিক্রি হবে।
তেল
জ্বালানি তেল বিক্রির কমিশন ও ট্যাংক-লরি ভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে ১২ ঘণ্টার জন্য প্রতীকী ধর্মঘট পালন করছেন জ্বালানি তেল ব্যবসায়ীরা।
সরাসরি রাশিয়ার কাছ থেকে জ্বালানী তেল কেনার কী কী পথ রয়েছে সেটা এখন খতিয়ে দেখছে বাংলাদেশ। পেট্রোলিয়াম করপোরেশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিবিসি বাংলাকে এই তথ্য জানিয়েছেন।
বাংলাদেশে সম্প্রতি জ্বালানি তেলের মূল্য এক লাফে প্রায় ৫০ শতাংশ বাড়ানোর পর সরকারের পক্ষ থেকে বিশ্ববাজারে দাম বৃদ্ধিকে কারণ হিসেবে উল্লেখ করে বলা হয়েছিল, বিশ্ববাজারে দাম কমলে বাংলাদেশেও দাম কমানো হবে।
ভোলা জেলার দৌলতখান উপজেলায় আড়াই হাজার লিটার চোরাই সয়াবিন তেল জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডাটা তেল ও স্বর্ণের চেয়েও দামি।ডাটা মানেই সম্পদ এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই বাংলাদেশের ডাটা যাতে বাংলাদেশেই থাকে। ডাটা সারা দুনিয়া ব্যবহার করবে কিন্তু অবশ্যই অনুমতি নিয়ে তা ব্যবহার করবে। এ লক্ষ্যে আমরা কাজ করছি।’
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আজ সরাসরি ক্রয় পদ্ধতিতে ১২৫ লাখ লিটার সয়াবিন তেল এবং ৫ হাজার মেট্রিক টন মসুর ডালসহ ১৬টি ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে। অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চ্যুয়াল বৈঠকে এই অনুমোদন দেয়া হয।
জ্বালানি তেলের দাম বাড়ানোর অজুহাতে কিছু ব্যবসায়ী সুযোগ নিচ্ছেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এছাড়া দাম কমাতে প্রয়োজনে ডিম আমদানির সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।
বাংলাদেশে মাছ, ব্রয়লার মুরগির গোশত ও ডিমের দাম বেড়ে যাওয়ায় ব্যয় সামলাতে পুষ্টিকর বা আমিষ খাদ্যে কাটছাঁট করতে হচ্ছে মধ্য ও নিম্নবিত্ত পরিবারগুলোকে। নিম্ন আয়ের অনেকে বলেছেন, তারা এখন মাছ, গোশত এমনকি ডিম কেনা কমিয়ে পরিবারের খাবারে লাগাম টানছেন।
গণশুনানি না করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।মঙ্গলবার (১৬ আগস্ট) বিচারপতি মো: মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো: ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।