দশম

হিলিতে ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা

হিলিতে ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা

দিনাজপুরের হিলিতে এক সপ্তাহ ১১ থেকে ১২ ডিগ্রির ঘরে তাপমাত্রা উঠানামা করছে। এর ফলে শীত জেঁকে বসেছে। শীতের কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। সরকারি এবং বেসরকারি সংস্থার পক্ষ থেকে কম্বল বিতরণ করা হচ্ছে, তবে তা চাহিদার তুলনায় কম। শীতের কারণে দিন দিন হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা।

১০ দশমিক ৩ ডিগ্রিতে কাঁপছে দিনাজপুর

১০ দশমিক ৩ ডিগ্রিতে কাঁপছে দিনাজপুর

দিনাজপুরে ক্রমশ তাপমাত্রা কমে যাওয়ায় বেড়েছে শীতের প্রকোপ। এতে বিপাকে পড়েছেন ছিন্নমূল, খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ।শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৬টায় দিনাজপুরে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চলতি বছরে এখন পর্যন্ত এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

শীতে কুড়িগ্রাম জবুথবু, তাপমাত্রা সর্বনিম্ন ১২ দশমিক ৪ ডিগ্রি

শীতে কুড়িগ্রাম জবুথবু, তাপমাত্রা সর্বনিম্ন ১২ দশমিক ৪ ডিগ্রি

কুড়িগ্রামে ঘন কুয়াশায় ব্যাহত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। শীতের সঙ্গে ঘনকুয়াশায় জবুথবু হয়ে পড়েছে জনপদ। সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত বৃষ্টির মতো ঝরে কুয়াশা। ফলে শ্রমিক ও খেটে খাওয়া মানুষ বিপাকে পড়েছে। তারা সময়মতো কাজে যেতে পারছে না। হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও বেড়েছে।

শীতে কাপছে তেঁতুলিয়া, তাপমাত্রা ১৩ দশমিক ৪ ডিগ্রি

শীতে কাপছে তেঁতুলিয়া, তাপমাত্রা ১৩ দশমিক ৪ ডিগ্রি

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে। বিগত কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত শীত বেশি অনুভূত হচ্ছে। নদী ও সমতলের চা শিল্প এলাকা হওয়াতে এ উপজেলায় শীত একটু বেশি হয়। বিশেষ করে হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের নিকটবর্তী হওয়ায় এ জেলাসহ তেঁতুলিয়া উপজেলায় শীতের তীব্রতা বেশি বিরাজ করছে।

দিনাজপুরে তাপমাত্রা ১৬ দশমিক ৮, বাড়ছে শীতের প্রকোপ

দিনাজপুরে তাপমাত্রা ১৬ দশমিক ৮, বাড়ছে শীতের প্রকোপ

হিমালয়ের কাছাকাছি অবস্থানের কারণে উত্তরের জেলা দিনাজপুরে শীতের তীব্রতা তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়। অগ্রহায়ণ মাসের শুরু থেকেই শীতের আমেজ এসে পৌঁছেছে এই অঞ্চলে। মহাসড়কে ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে বিভিন্ন যানবাহনকে। ঘর থেকে বের হওয়া অনেকেই গায়ে জড়িয়েছেন হালকা শীতের পোশাক।