স্বতন্ত্র ইউনানী-আয়ুর্বেদিক কাউন্সিল গঠনের দাবিতে টানা তৃতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বুধবার (৯ জুলাই) সকাল ১১টা থেকে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের সেবা ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।
দাবি
‘দিল্লি না ঢাকা’ সেই স্লোগান উঠেছিল আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ মিছিল থেকে এমনটা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, তিনি বাংলাদেশপন্থি পথ, ভারতের আধিপত্যবাদবিরোধী পথ, আগ্রাসনবিরোধী পথ দেখিয়ে গেছেন। সেই পথেই জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে। সেই পথ ধরেই জুলাই গণ-অভ্যুত্থান সংগঠিত হয়েছিল।
বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হেল্থ এসিষ্ট্যান্ট অ্যাসোসিয়েশন গাইবান্ধা জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় চত্বরে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি মাদারীপুরে পালিত হয়েছে। মঙ্গলবার সকালে মাদারীপুর জেলা সিভিল সার্জন কার্যলয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।
বন্দর, পর্যটন ও শিল্প নগরী মোংলার রেল স্টেশন হতে 'মোংলা-ঢাকা ও ঢাকা-মোংলা' পথে দুইটি আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মোংলায় মানববন্ধন-সমাবেশ ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদাণ করা হয়েছে।
নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান নির্ধারণ এবং ১৪তম গ্রেড প্রদানসহ ৬ দফা দাবিতে টাঙ্গাইলে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।
মিরপুরের পশ্চিম মনিপুরে একটি বাসায় ঢুকে আওয়ামী লীগের ফ্যাসিস্ট বলে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।
দেশের সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্ত করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার (৭ জুলাই) বগুড়া শহরের সাতমাথায় বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কুমিল্লা প্রাবাসীর স্ত্রীকে হত্যার করে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে রাখার ঘটনায় আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার ছেলের বিয়ে কেন্দ্র করে বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান জাহেদুল হককে গ্রেপ্তারের দাবি জানিয়ে চিটাগাং ক্লাবের মূল ফটকে অবস্থান নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।