পার্বত্য জেলা বান্দরবানে রোয়াংছড়িতে পাহাড়ি দুই গ্রুপ সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে ৮ জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে শুক্রবার দুপুরে রোয়াংছড়ি থানায় নিয়ে আসে পুলিশ।
- ট্রাম্পের পরপরই পুতিন কেন চীনে, ভিতরে কী চলছে?
- * * * *
- জেনেভা ক্যাম্পের ‘পিচ্চি রাজা’ বিমানবন্দরে গ্রেফতার
- * * * *
- ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ৪৮ জাহাজ আটক করল ইসরাইল
- * * * *
- শ্রেণিকক্ষে অনৈতিক আচরণের অভিযোগে জবির দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- * * * *
- ব্রাজিলিয়ান-আর্জেন্টাইনের গোলে ইউরোপা লিগের আশা বেঁচে থাকল চেলসির
- * * * *
দুই গ্রুপে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ ২০ জন আহত হয়েছেন।
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে ভোটগ্রহণকে কেন্দ্র করে আওয়ামীপন্থী বঙ্গবন্ধু পরিষদ দুই গ্রুপের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়েছে৷
কুবি প্রতিনিধি: তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জুমার নামাজ শেষে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বঙ্গবন্ধু হল ও নজরুল ইসলাম হলের ছাত্রলীগের নেতাকর্মীরা। এরই জের ধরে মধ্যরাতে দুই হলের নেতাকর্মীরা ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে।
কুবি প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই হলের ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) জুমার নামায শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
বরিশালে জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণ অনুষ্ঠানে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি এবং ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। রোববার রাত পৌনে ৯টার দিকে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের অক্সফোর্ড মিশন রোডে এই ঘটনা ঘটে।
রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের কমিটি ঘোষণার পর দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এসময় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি কক্ষ। এছাড়া নতুন কমিটির সভাপতি-সম্পাদকের কক্ষে তালা ঝুলিয়ে দেন কলেজ ছাত্রলীগের বিক্ষুব্ধ কর্মীরা।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় পৌরসভার টোল আদায়কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও প্রায় ৫ জন।
মুন্সিগঞ্জ সদর উপজেলার আলু উত্তোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে এক জুয়েল ফকির নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এসময় দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগরে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক হাত বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।